Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: ৩১ ঘণ্টা পর আপ-লাইনে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
28 April, 2023, 07:40 pm
Last modified: 28 April, 2023, 08:55 pm

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: ৩১ ঘণ্টা পর আপ-লাইনে ট্রেন চলাচল শুরু

শুক্রবার রাত ৮টায় আপ-লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
28 April, 2023, 07:40 pm
Last modified: 28 April, 2023, 08:55 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে মালবাহী কন্টেইনার ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর আপ-লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৮টায় আপ-লাইনে ট্রেন চলাচল শুরু হয়। তবে নিরাপত্তাজনিত কারণে আপাতত সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার বিকেলে ট্রেনটি উদ্ধারের কথা জানান রফিকুল ইসলাম। তবে বিকেল ৪টার দিকে ট্রেন উদ্ধার করা হলেও আপ-লাইন তখনো ট্রেন চলাচলের জন্য উপযুক্ত ছিল না।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয় এবং স্লিপার ভেঙে যায়।

ঘটনার পর থেকে আপ-লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গতকাল বিকেল থেকে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে কাজ শুরু করেছিল উদ্ধারকারী ট্রেন।

এদিকে প্রাথমিকভাবে ট্রেন লাইনচ্যুতের কারণ হিসেবে অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়া মনে করা হলেও অধিকতর তদন্তের জন্য ঢাকা রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউল বিপর্যয়ের শিকার হয়ে পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী প্রায় সবকটি ট্রেন বিলম্বে যাতায়াত করে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ট্রেন লাইনচ্যুত / ব্রাহ্মণবাড়িয়া / বগি লাইনচ্যুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net