Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ঈদ জামাতকে ঘিরে জনসমুদ্র ঐতিহাসিক শোলাকিয়ার ময়দান

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
22 April, 2023, 12:00 pm
Last modified: 22 April, 2023, 12:02 pm

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • হাইকোর্টের পাশে খণ্ডিত মরদেহ: প্রধান আসামি জরেজুল গ্রেপ্তার
  • জাতীয় ঈদগাহের সামনে প্লাস্টিকের ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
  • জাতীয় ঈদগাহের সামনে প্লাস্টিকের ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার
  • নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট প্রশাসন

ঈদ জামাতকে ঘিরে জনসমুদ্র ঐতিহাসিক শোলাকিয়ার ময়দান

প্রতিবারের মতো এবারও মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে। নিরাপত্তার স্বার্থে এবার জায়নামাজ ছাড়া অন্যকিছু নিয়ে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
22 April, 2023, 12:00 pm
Last modified: 22 April, 2023, 12:02 pm
ছবি- টিবিএস

দেশ ও বিদেশের কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যা ছিল ঈদুল ফিতরের ১৯৬তম জামাত।

এতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

ঈদ জামাতকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় শোলাকিয়া ঈদগাহ মাঠ। জামাতে অংশ নিতে গতকাল শুক্রবার থেকেই দূর-দূরান্তের মুসল্লিরা আসতে থাকেন কিশোরগঞ্জে। শনিবার ভোর থেকেই ঢল নামে মুসল্লিদের। নামাজ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগেই কানায় কানায় পরিপূর্ণ হয় ঐতিহাসিক শোলাকিয়া।

ছবি- টিবিএস

অনেক মুসল্লি মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা, বাসাবাড়ির ছাদ এবং নরসুন্দা নদীরপাড়ে নামাজ আদায় করেন।

রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর ১৫ মিনিট আগে পরপর তিনবার শটগানের গুলি ছুড়ে মুসল্লিদের নামাজে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়।

জামাতে নামাজ আদায় করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা-শ্রেণি পেশার মানুষ।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবারের মতো এবারও মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে। 'শোলাকিয়া স্পেশাল এক্সপ্রেস' নামে চালু করা দুইটি ট্রেনের মধ্যে একটি ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ভোর ছয়টায় ছেড়ে সকাল আটটায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। আর অন্যটি ভোর পৌনে ছয়টায় ময়মনসিহ থেকে ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে।

ছবি- টিবিএস

এ ট্রেন দুইটি দুপুর ১২টায় মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে।

এদিকে, ঈদ জামাতকে ঘিরে শোলাকিয়া ঈদগাহ মাঠে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মাঠ ও আশপাশের এলাকা পর্যবেক্ষণে রাখা হয়। স্থাপন করা হয় ৬টি ওয়াচ টাওয়ার।

নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া অন্যকিছু নিয়ে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ড্রোন ক্যামেরা দিয়েও মাঠে নজরদারি করে আইন- শৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও র‌্যাব সদস্যদের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ছিল ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায়। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকেও আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন মাঠে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুইজন পুলিশ সদস্য, একজন নারী এবং এক জঙ্গিসহ চারজন নিহত হন। আহত হন পুলিশসহ ১৬ জন মুসল্লি।

 

 

Related Topics

টপ নিউজ

জাতীয় ঈদগাহ / শোলাকিয়া ঈদ্গাহ / ঈদ উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • হাইকোর্টের পাশে খণ্ডিত মরদেহ: প্রধান আসামি জরেজুল গ্রেপ্তার
  • জাতীয় ঈদগাহের সামনে প্লাস্টিকের ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
  • জাতীয় ঈদগাহের সামনে প্লাস্টিকের ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার
  • নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট প্রশাসন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net