Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
ঈশ্বরদীতে আজও তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি, অসহনীয় তাপদাহের শিকার মানুষ-পশুপাখি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2023, 03:20 pm
Last modified: 19 April, 2023, 03:52 pm

Related News

  • গ্রিনল্যান্ডের বরফগলা পানি বাড়িয়ে দিচ্ছে ইউরোপের তাপপ্রবাহ
  • রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা
  • এআই ডেটা সেন্টারের কারণে বাড়ছে তাপমাত্রা; বিশ্বজুড়ে কোথায় গড়ে উঠছে এসব বিশাল স্থাপনা?
  • পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
  • নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর

ঈশ্বরদীতে আজও তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি, অসহনীয় তাপদাহের শিকার মানুষ-পশুপাখি

ঈশ্বরদীতে গ্রীষ্মকালে সচরাচর তাপমাত্রা বেশি থাকলেও এবার তা রেকর্ড পরিমাণ বেড়েছে। দুপুরে ঈশ্বরদীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।তারমধ্যে দিনে অন্তত তিন ঘণ্টা সেখানে কোনো বিদ্যুৎ থাকছে না বলে জানিয়েছেন সাধারণ বাসিন্দারা।
টিবিএস রিপোর্ট
19 April, 2023, 03:20 pm
Last modified: 19 April, 2023, 03:52 pm

একদিকে তীব্র তাপদাহ, আরেকদিকে লোডশেডিংয়ে বিপর্যস্ত ঈশ্বরদীর জনজীবন। গত সোমবার (১৭ এপ্রিল) ঈশ্বরদীর তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আজও তা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। দুপুরে ঈশ্বরদীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদীতে গ্রীষ্মকালে সচরাচর তাপমাত্রা বেশি থাকলেও এবার তা রেকর্ড পরিমাণ বেড়েছে। তারমধ্যে দিনে অন্তত তিন ঘণ্টা সেখানে কোনো বিদ্যুৎ থাকছে না বলে জানিয়েছেন সাধারণ বাসিন্দারা।

ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর গ্রামে বসবাসরত বেসরকারি চাকরিজীবী আব্দুল মান্নান বাবু জানান, বাইরে বের হলে তাপদাহ থেকে কিছুটা স্বস্তি পেতে ক্যাপ পানিতে ভিজিয়ে তা মাথায় দিয়ে রাখেন তিনি।

তিনি টিবিএসকে বলেন, "দিনে দুইবার করে গোসল করতে হচ্ছে। বারবার হাতমুখ ধুতে হচ্ছে। আর পানি খাওয়ার পরিমাণ তো বেড়েছেই। ঘাম হচ্ছে প্রচুর।"

একই উপায়ে গরম থেকে স্বস্তি পেতে বারবার গায়ে ঠান্ডা পানি দেওয়ার কথা জানান শৈলপাড়ার বাসিন্দা আবু আরাফাত মোহাম্মদ আরিফ (৩৮)।

পেশায় ব্যবসায়ী আরিফ বলেন, "অতিরিক্ত গরম থেকে বাঁচতে বারবার হাতমুখ ধুতে হচ্ছে। কাজের তাগিদে তো বাইরে বের হতেই হয়।"

তীব্র গরমে মোটরসাইকেল চালানোও প্রায় অসাধ্য হয়ে পড়েছে বলে জানান তিনি।

আরিফ আরো বলেন, "মানুষের পাশাপাশি পশুপাখিরাও এই গরমে কষ্ট পাচ্ছে।"

অতিরিক্ত তাপদাহে নিজের মুরগির খামার পরিচালনায়ও হিমশিম খাচ্ছেন আরিফ। তিনি বলেন, "খামারের ভেতর গরম কমানোর জন্য খোয়াড়ের চালা বারবার ভিজিয়ে দিতে হচ্ছে। দিনে ১০/১২টা ফ্যান চালু রাখা হচ্ছে।"

দিনে তিন চারবার করে বিদ্যুৎ থাকছে না বলেও জানান তিনি।

এ বিষয়ে পাবনার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাজেদুল হক মিঠুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পাবনায় আমাদের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড ১ ও ২ ইউনিট মিলে এখন বিদ্যুতের স্বাভাবিক চাহিদা ৪৫ থেকে ৫০ মেগাওয়াট।"

তিনি আরো জানান, "আজকে দুপুর ২ টায় চাহিদা ও সরবরাহ সমান। অর্থাৎ এখন কোনো লোডশেড নেই। কিন্তু গতকাল ছিল।"

"গতকাল আমাদের ইউনিট ১ এ চাহিদা ছিল ২৮ মেগাওয়াট। সরবরাহ ছিল ২০ মেগাওয়াট। এই কারণে লোডশেডিং হয়েছে," বলেন তিনি।

এদিকে সাঁড়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মাসুদ রানাও লোডশেডিং এর কারণে ভোগান্তির কথা জানান।

তিনি বলেন, "দিনে বা রাতে অনবরত বিদ্যুৎ থাকছে না। আর একবার বিদ্যুত গেলে দেড় ঘণ্টা বা এক ঘণ্টার আগে তা আসছে না। গরমে আমার পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়েছে।"

গরমে ঘরে থাকারও কোনো উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, "বাজারের জন্য হলেও তো বাইরে বের হতেই হয়।"

প্রখর রোদে গাছের পাতাও শুকিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মাসুদ রানা আরো বলেন, "আমি সুপারির চাষ করি। সুপারি বাগানে জমে থাকা পানিতে স্বস্তি নিতে আসছে পাখিরাও।"

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, "দুদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়। এ সভায় সবাইকে তাপপ্রবাহ নিয়ে সচেতন করা হয়েছে।"

সভায় ইউএনও, ফায়ার সার্ভিস, চেম্বার অব কমার্সসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

রাসেল হোসেন আরো বলেন, "ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পানির বিকল্প ব্যবস্থা নির্ধারণেও তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।"

তাছাড়া, মানুষ যাতে বিনা প্রয়োজনে ঘর ছেড়ে বাইরে বের না হয়, সে বিষয়েও তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

 

 

Related Topics

টপ নিউজ

ঈশ্বরদী / তাপমাত্রা বৃদ্ধি / রেকর্ড তাপমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • গ্রিনল্যান্ডের বরফগলা পানি বাড়িয়ে দিচ্ছে ইউরোপের তাপপ্রবাহ
  • রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা
  • এআই ডেটা সেন্টারের কারণে বাড়ছে তাপমাত্রা; বিশ্বজুড়ে কোথায় গড়ে উঠছে এসব বিশাল স্থাপনা?
  • পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
  • নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net