Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ঈদের ছুটিতে খোলা থাকবে প্রাইভেট আইসিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2023, 11:45 am
Last modified: 07 April, 2023, 11:52 am

Related News

  • জাপানের ২,২০০ কোটি ডলারের পোশাক বাজার ধরতে ‘জাপান ডেস্ক’ চালু করল বিজিএমইএ
  • ডিজেলের মূল্যবৃদ্ধি: বেসরকারি আইসিডিতে কনটেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ল ৯.৮৫ শতাংশ
  • ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়
  • তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা

ঈদের ছুটিতে খোলা থাকবে প্রাইভেট আইসিডি

ঈদের ছুটির সময়ে আইসিডি থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে ব্যাংকসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে চিঠি দিয়েছে বিজিএমইএ।
টিবিএস রিপোর্ট
07 April, 2023, 11:45 am
Last modified: 07 April, 2023, 11:52 am
কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে ক্রেন দিয়ে তোলা হচ্ছে কন্টেইনার। ছবি. মুমিত এম

ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে প্রাইভেট আইসিডি'র (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) সেবা চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই সময়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে আইসিডি মালিকদের পাশাপাশি সংশ্লিষ্ট স্টেক হোল্ডার প্রতিষ্ঠান প্রধানদের প্রতিও অনুরোধ জানায় সংগঠনটি।

ঈদের ছুটির সময়ে আইসিডি থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে ব্যাংকসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে চিঠি দিয়েছেন তারা। চিঠিতে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য ঈদের দিন ব্যতীত ১৯ এপ্রিল এবং ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল; সেই সঙ্গে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবা চালু রাখতে অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।

গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব, বাংলাদেশ ইনল্যান্ড বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ), বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন (বিসিএসএ), বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ) এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন (বিএএফএএ) এর প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

ফারুক হাসান চিঠিতে উল্লেখ করেন, ক্রেতার নির্দেশনা মোতাবেক, নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাহাজীকরণ পূর্বক রপ্তানি করার বাধ্যবাধকতা রয়েছে। যথাসময়ে জাহাজীকরণের জন্য বন্দর, কাস্টমস, ব্যাংক ও ইপিবি সহ সংশ্লিষ্ট সকলের নিরবিচ্ছিন্ন সহযোগিতা একান্ত প্রয়োজন। চলমান রপ্তানি আদেশগুলো সময়মত জাহাজীকরণ করতে না পারলে তা বাতিল হয়ে অনেক রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প রুগ্ন শিল্পে পরিণত হবে; যা এই সংকটকালীন সময়ে কোনোভাবেই কাম্য নয়।

বিজিএমইএ'র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম টিবিএসকে বলেন, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যেন চালু থাকে, সেজন্য আমরা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি। ওই সময়ে সাপ্লাই চেইন অব্যাহত রাখতে আমরা সকল প্রতিষ্ঠানের সহযোগিতা চাই।

বিআইসিডিএ'র প্রেসিডেন্ট নুরুল কাইয়ুম খান টিবিএসকে বলেন, "বিজিএমইএ'র চিঠি আমরা পেয়েছি। শুধুমাত্র ঈদের দিন ছাড়া আমাদের আইসিডির কার্যক্রম চালু থাকবে।" 

Related Topics

টপ নিউজ

আইসিডি / প্রাইভেট / ঈদের ছুটি / খোলা / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • জাপানের ২,২০০ কোটি ডলারের পোশাক বাজার ধরতে ‘জাপান ডেস্ক’ চালু করল বিজিএমইএ
  • ডিজেলের মূল্যবৃদ্ধি: বেসরকারি আইসিডিতে কনটেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ল ৯.৮৫ শতাংশ
  • ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়
  • তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী
  • অর্থ পরিশোধের পরও অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো-ইউটিলিটি সংকট, আস্থাহীনতায় বিনিয়োগকারীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net