Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
বঙ্গবাজার অগ্নিকাণ্ড: ঈদের স্বপ্ন পুড়ে ছাই ব্যবসায়ীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2023, 01:20 pm
Last modified: 04 April, 2023, 01:25 pm

Related News

  • জার্মানিতে আগুনে পুড়ে ছাই হিটলারের স্মৃতিবিজড়িত নাৎসি গেস্ট হাউস 'ঈগলস নেস্ট'
  • গাজীপুরে পোশাক কারখানার গোডাউনের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
  • টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কন্যা
  • চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও এসআরবি সদস্যসহ আটক ৬
  • রিসোর্টের আগুনে একই পরিবারের ছয়জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিকুল

বঙ্গবাজার অগ্নিকাণ্ড: ঈদের স্বপ্ন পুড়ে ছাই ব্যবসায়ীদের

ঘটনাস্থলে আরেক ব্যবসায়ীকে আহাজারি করতে দেখা যায়, "আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন... মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের পুনর্বাসনে সাহায্য করেন, তবেই আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, তা নাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে।"
টিবিএস রিপোর্ট
04 April, 2023, 01:20 pm
Last modified: 04 April, 2023, 01:25 pm
ছবি: শফিকুল ইসলাম

করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান মূল্যস্ফীতি; একের পর এক বিপদের আঘাতে পঙ্গু হয়ে থাকা ব্যবসায়ীরা যখন ঈদের বাজারে বেচাকেনার মাধ্যমে ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন, তখনই রাজধানীর বঙ্গবাজারে ঘটে গেল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ একটি অগ্নিকান্ডের ঘটনা; যা ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে।

"আমরা আমাদের দোকানের তিন ভাগের একভাগ পণ্যও রক্ষা করতে পারিনি", বিলাপের সুরে বলে ওঠেন বঙ্গবাজারের স্বাধীন গার্মেন্টস ও ইরা গার্মেন্টসের মালিক দুই ভাই মোহাম্মদ বিলু ও সেলিম। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও হাজারো দোকানের সাথে পুড়ে গেছে তাদের দোকানও।

তারা জানান, তাদের দুটি দোকান মিলিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। তাদের দোকানের একজন কর্মচারী আব্দুল আলীম জানান, সেহরির সময়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তিনি বলেন, "আমি নাজিরাবাজার থাকি, আগুন লাগার কথা শুনে ভোর সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে ছুটে আসি। শুরুতে ফায়ার সার্ভিস এখানকার অগ্নিকাণ্ডের বিষয়টি ততটা আমলে নেয়নি।"

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঁখোজ তৈরি পোশাকের দোকানের মালিক শাফায়েতের ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মার্কেটে আগুন লাগার পর থেকেই তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মার্কেটের দ্বিতীয় তলায় শাফায়েতের দোকান হাসান গার্মেন্টস আগুনে পুড়ে গিয়েছে। রফিকুল ইসলাম বলেন, "আমার ভাই ঈদকে সামনে রেখে প্রায় দুই কোটি টাকার আরএমজি পণ্য এনেছিল, এখন আমার ভাইকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।"

ছবি: টিবিএস

বঙ্গবাজার দোকান মালিক সমিতির অফিস সেক্রেটারি ডিএম হাবিব দাবি করেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে তিন হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। "আমার নিজেরও দুটি দোকান আছে, সেখানে কোটি কোটি টাকার আরএমজি পণ্য আজ পুড়ে ছাই হয়ে গিয়েছে", যোগ করেন তিনি।

অ্যানেক্সকো টাওয়ারের পরিচালকদের একজন, হাবিব আহসান হবি বলেন, অ্যানেক্সকো টাওয়ারের দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলা- যেগুলো বঙ্গবাজারের ভবনের সাথে সংযুক্ত ছিল তা আগুনে পুড়ে গিয়েছে।

"পঞ্চম তলায় থাকা জুতার দোকানগুলোতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়", বলেন তিনি।

ঘটনাস্থলে আরেক ব্যবসায়ীকে আহাজারি করতে দেখা যায়, "আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন... মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের পুনর্বাসনে সাহায্য করেন, তবেই আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, তা নাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে।"

এর আগে বঙ্গবাজারে এ ধরনের আগুন লেগেছিল সর্বশেষ ১৯৯৫ সালে। এরপরে এই মার্কেটটি পুনঃনির্মাণ করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ছয়টার দিকে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে এবং দ্রুত তা অ্যানেক্সকো টাওয়ারসহ আশেপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। মার্কেটের পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টারেরও একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ মুহূর্তে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‌্যাব) আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মীদের একজন বলেন, "আমরা আগুনের খুব কাছে যেতে পারছি না, আগুনের তাপ ও ধোয়ার কারণে এই এলাকায় দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছে। অক্সিজেনের অভাবে ফায়ার সার্ভিস কর্মীদের কারো কারো নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে।" 

Related Topics

টপ নিউজ

বঙ্গবাজার / অগ্নিকাণ্ড / ব্যবসায়ী / স্বপ্ন / ক্ষয়ক্ষতি / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • জার্মানিতে আগুনে পুড়ে ছাই হিটলারের স্মৃতিবিজড়িত নাৎসি গেস্ট হাউস 'ঈগলস নেস্ট'
  • গাজীপুরে পোশাক কারখানার গোডাউনের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
  • টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কন্যা
  • চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও এসআরবি সদস্যসহ আটক ৬
  • রিসোর্টের আগুনে একই পরিবারের ছয়জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিকুল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net