Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
চট্টগ্রামে ১৫০ শয্যার বার্ন ইউনিট, চীনের সঙ্গে চুক্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2023, 09:55 am
Last modified: 31 March, 2023, 10:13 am

Related News

  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ
  • এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, সময় বাড়লো ১৫ মিনিট
  • আগারগাঁওয়ে গ‍্যাস বিস্ফোরণ: এক পরিবারের ৬ জন দগ্ধ
  • চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী

চট্টগ্রামে ১৫০ শয্যার বার্ন ইউনিট, চীনের সঙ্গে চুক্তি

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে দেশের ৫ বিভাগে ৫টি বার্ন ইন্সটিটিউট নির্মাণের কাজ হাতে নিয়েছেন তারা। এতে করে দেশে ৭টি উন্নতমানের বার্ন ইন্সটিটিউট হবে।  
টিবিএস রিপোর্ট
31 March, 2023, 09:55 am
Last modified: 31 March, 2023, 10:13 am
প্রতীকী ছবি/ফাইল

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে, চীন সরকারের অনুদান সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতালে ১৫০ শয্যা বিশিষ্টি একটি বার্ন ইউনিট স্থাপনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসনে হাওলাদার এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়নে বাস্তবায়ন চুক্তিটি স্বাক্ষর করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক  ডা. মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।

চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার ভাইস চেয়ারম্যান দেং বোকিং, ঢাকাস্থ চীন দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীনের একটি বিশেষজ্ঞ টিম চীন সরকারের পক্ষে উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত বাস্তবায়ন চুক্তির আওতায় চীন সরকারের সম্পূর্ণ অনুদান সহায়তায় চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যা বিশিষ্টি একটি বার্ন ইউনিট স্থাপিত হবে। উক্ত ইউনিটের জন্য প্রয়োজনীয় সকল ধরণের মেডিকেল যন্ত্রপাতি এবং আসবাবপত্র চীন সরকার অনুদান সহায়তা হিসাবে প্রদান করবে। নির্মিতব্য বার্ন ইউনিটে একটি  বহিঃবিভাগ, একটি অন্তঃবিভাগ, একটি জরুরী বিভাগ, ১০টি আইসিইউ বেড, পুরুষদের জন্য ১০টি এইচডিইউ বেড, মহিলাদের জন্য ১০টি এইচডিইউ বেড এবং শিশুদের জন্য ৫টি এইচডিইউ বেড থাকবে। কাজটি সম্পন্ন করতে দুই বছরের মতো সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ঢাকার মতোই চট্টগ্রামও আগুনজনিত বিভিন্ন দুর্ঘটনা নৈমিত্তিক ঘটে চলেছে। এজন্য চট্টগ্রামে ঢাকার মানের একটি বার্ন ইন্সটিটিউটের প্রয়োজন ছিল। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের ৫০০ বেডই প্রায় পূর্ণ থাকে।  ঢাকায় এই একটি বার্ন ইন্সটিটিউটে যে চাপ পড়ছে, তা চট্টগ্রামে ১৫০ বেডের বার্ন ইউনিট চালু হলে কিছুটা কমে যাবে। এর পাশাপাশি শীঘ্রই আমরা আরো নতুন করে ৫ বিভাগে ৫টি বার্ন ইন্সটিটিউট নির্মাণের কাজ হাতে নিয়েছি। এতে করে দেশে ৭টি উন্নতমানের বার্ন ইন্সটিটিউট হয়ে যাবে।" 

Related Topics

টপ নিউজ

বার্ন ইউনিট / স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় / বাংলাদেশ-চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ
  • এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, সময় বাড়লো ১৫ মিনিট
  • আগারগাঁওয়ে গ‍্যাস বিস্ফোরণ: এক পরিবারের ৬ জন দগ্ধ
  • চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net