Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
সিস্টেমে ত্রুটির কারণে মালয়েশিয়ায় যেতে কর্মীদের অতিরিক্ত খরচ হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2023, 09:25 am
Last modified: 31 March, 2023, 09:29 am

Related News

  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

সিস্টেমে ত্রুটির কারণে মালয়েশিয়ায় যেতে কর্মীদের অতিরিক্ত খরচ হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বাংলাদেশ কী ধরনের পদ্ধতিগত পরিবর্তন চাচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা চাচ্ছি আমাদের যে সিস্টেম আছে, সেটার সঙ্গে মালয়েশিয়ার সিস্টেম ইন্টারলিংক করতে।"
টিবিএস রিপোর্ট
31 March, 2023, 09:25 am
Last modified: 31 March, 2023, 09:29 am
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ; ফাইল ছবি

সিস্টেমে ত্রুটির কারণে মালয়েশিয়ায় যেতে কর্মীদের অতিরিক্ত খরচ হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে 'রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত 'অভিবাসন ও সোনার মানুষ সম্মিলন ২০২৩' শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, "মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি যে অভিবাসন ব্যয় ৮০ হাজার টাকার মধ্যে হওয়া উচিত। কিন্তু মালয়েশিয়া বলেছিলো, জিরো মাইগ্রেশন কস্ট। তারাই এটা বলে গেছেন। তাহলে এখন শুনতে পারছি চার লাখ থেক সাড়ে চার লাখ টাকা দিতে হচ্ছে। কারণ সিস্টেমেই ফল্ট (অব্যবস্থাপনা) আছে।"

তিনি বলেন, "আর সিস্টেমের মধ্যে আমাদের সব রিক্রুটিং এজেন্ট অন্তর্ভুক্ত আছে। সেই জায়গায় আমরা গিয়ে আটকে যাই। এখানে সবার সহযোগিতা থাকা উচিত।"

"সিস্টেমের কস্ট (পদ্ধতির খরচ) এর ক্ষেত্রে আমাদের রিক্রুটিং এজেন্টের দোষ নেই। খরচের ঝামেলা সবই মালয়েশিয়ায়," যোগ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, "সবারই কিন্তু একই চিন্তাভাবনা থাকতে হবে যে, আমরা অভিবাসন ব্যয় কমাবো। একজনও যদি বলে আমি অন্য লাইনে চলবো, তাহলে পুরো প্রক্রিয়া ব্যর্থ হবে। যা-ই হোক আমরা চেষ্টায় আছি। সদিচ্ছা থাকলে সবই সম্ভব।"

বাংলাদেশ কী ধরনের পদ্ধতিগত পরিবর্তন চাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমরা চাচ্ছি আমাদের যে সিস্টেম আছে, সেটার সঙ্গে মালয়েশিয়ার ইন্টারলিংক করতে। এটি প্রস্তাবের পর্যায়ে আছে, এখনও সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ তারা জানিয়েছেন আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে তারা লিংক করবে।"

'আমি প্রবাসী' অ্যাপে একবার লিংক হয়ে কোথায় কী গণ্ডগোল হচ্ছে তা ট্র্যাক করে জানা যাবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

এর আগে অনুষ্ঠানে চলতি বছরের জন্য 'অভিবাসন ও সোনার মানুষ সম্মাননা' প্রদানের মাধ্যমে অভিবাসনে টেকসই উন্নয়নের লক্ষ্য এবং 'গ্লোবাল কমপ্যাক্টে'র উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে অভিবাসীদের অবদানের স্বীকৃতি দেয় সংস্থাটি।

এ বছরের আয়োজনে সর্বোত্তম রেমিট্যান্স ব্যবহারকারী অভিবাসী কর্মী, দেশে বসবাসরত পরিবারের মহিলা সদস্য এবং অভিবাসন পরিষেবা প্রদানকারীদের মধ্য থেকে মনোনীতদের স্বীকৃতি প্রদান করা হয়। এছাড়াও অভিবাসন ভিশন ২০৩০-কে কেন্দ্র করে ২০২৩-২০৩৩ পর্যন্ত সময়কে অভিবাসন দশক হিসাবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন মো. শাহরিয়ার আলম, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়; ড. শামসুল আলম, প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়; আসাদুজ্জামান নূর, এমপি; রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী, নির্বাহী পরিচালক সি আর আবরার প্রমুখ। 

 

Related Topics

টপ নিউজ

প্রবাসী / অভিবাসন ব্যয় / মালয়েশিয়ায় অভিবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net