Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
হজের বিমান ভাড়া কমানো হবে না: বিমানের এমডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2023, 07:20 pm
Last modified: 20 March, 2023, 11:12 am

Related News

  • রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত
  • সৌদি আরবে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
  • ল্যান্ডিং গিয়ারে ত্রুটি: ঢাকায় নিরাপদে অবতরণ করল কক্সবাজার থেকে আসা বিমানের ফ্লাইট
  • সরকারি ব্যবস্থায় হজযাত্রী কমছে, ২০২৭-এ কোটা বাড়িয়ে ৬,০০০
  • ২০২৭ সালের হজে সৌদির ‘অল-ইনক্লুসিভ প্যাকেজ’, সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে লাগবে না আলাদা চুক্তি

হজের বিমান ভাড়া কমানো হবে না: বিমানের এমডি

টিবিএস রিপোর্ট
19 March, 2023, 07:20 pm
Last modified: 20 March, 2023, 11:12 am
ছবি: সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধ সত্ত্বেও হজযাত্রীদের বিমান ভাড়া কমানো হবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার (১৯ মার্চ) বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম এক ব্রিফিংয়ে বলেন, 'ডলারের দাম বেড়ে যাওয়া, জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি এবং কর বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে এ বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭হাজার টাকা।'

বিমানের এমডি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হজ এজেন্সি ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর হজে বিমান ভাড়া ঠিক করা হয়েছিল ১ লাখ ৪০ হাজার টাকা।

শফিউল বলেন, হজ প্যাকেজে শুধু বিমান ভাড়া নয়, ১৬ ধরনের খরচ রয়েছে।

প্রাথমিকভাবে বিমান ভাড়া ২ লাখ ১০ হাজার টাকা প্রস্তাব করা হলেও সবার সুপারিশে তা আরও কমানো হয় উল্লেখ করে তিনি বলেন, 'কোনোভাবেই বিমান ভাড়া বাজারমূল্যের চেয়ে বেশি নির্ধারণ করা হয়নি।' 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রথম হজ ফ্লাইট ২১ মে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে, ফিরতি হজ ফ্লাইট ২ আগস্ট শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৮৭ এয়ারক্রাফট দিয়ে ১৫৯টি প্রাক-হজ ফ্লাইট এবং ১৫২টি হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা করবে।

জাতীয় পতাকাবাহী বিমানের অনিয়ম ও সাফল্যসহ বিভিন্ন বিষয়েও কথা বলেন বিমানের এমডি।

এবার হজ প্যাকেজ আগের বছরের চেয়ে প্রায় দেড় লাখ টাকা বেড়েছে। এ বছর কোরবানি বাদে বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত হজযাত্রার খরচ প্রায় ৬ লাখ ৭৩ হাজার টাকা।

মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ এবং সময়সীমা চারবার বাড়ানো সত্ত্বেও চড়া ব্যয়ের কারণে ২০২৩ সালে দেশের ১ লাখ ২৭ হাজার কোটার বিপরীতে হজযাত্রীদের নিবন্ধন হচ্ছে ধীরগতিতে।

হজ এজেন্সি ও ট্রাভেল এজেন্টদের মতে, বাংলাদেশ ও সৌদি আরব উভয়দিকেই বেশি খরচের কারণে ব্যয় বেড়েছে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজের ব্যয় বাড়ার জন্য মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেওয়া চড়া বিমান ভাড়াকে দায়ী করেছে।
 
Related Topics

টপ নিউজ

বিমান / হজ প্যাকেজ / হজ / হজের খরচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত
  • সৌদি আরবে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
  • ল্যান্ডিং গিয়ারে ত্রুটি: ঢাকায় নিরাপদে অবতরণ করল কক্সবাজার থেকে আসা বিমানের ফ্লাইট
  • সরকারি ব্যবস্থায় হজযাত্রী কমছে, ২০২৭-এ কোটা বাড়িয়ে ৬,০০০
  • ২০২৭ সালের হজে সৌদির ‘অল-ইনক্লুসিভ প্যাকেজ’, সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে লাগবে না আলাদা চুক্তি

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net