Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
রমজানে ডিসিদের কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ সরকারের

বাংলাদেশ

ইউএনবি
13 March, 2023, 07:20 pm
Last modified: 13 March, 2023, 07:22 pm

Related News

  • সেবাগ্রহীতাদের জন্য ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়তে বললেন বাণিজ্যমন্ত্রী

রমজানে ডিসিদের কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ সরকারের

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ডিসিরা কঠোরভাবে বাজার মনিটরিং করবেন এবং বাজারে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে তাদেরকে আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনবি
13 March, 2023, 07:20 pm
Last modified: 13 March, 2023, 07:22 pm
ফাইল ছবি। ছবি: রাজীব ধর

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আসন্ন রমজানে সরকার জেলা প্রশাসকদের (ডিসি) বাজার মনিটরিং করতে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে বলেছে।

তিনি বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ডিসিরা কঠোরভাবে বাজার মনিটরিং করবেন এবং বাজারে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে তাদেরকে আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সব সময়ের জন্য এটা বলা আছে যে রমজানে যাতে দ্রব্যমূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকে। এজন্য সরকারের বিভিন্ন পর্যায়ে মনিটরিং কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হচ্ছে, আমাদের এখান থেকে হচ্ছে; জেলা পর্যায় থেকেও হচ্ছে।

তিনি বলেন, এ বিষয় নিয়ে গতকাল দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আড়াই ঘণ্টার বেশি বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তাদের কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান এখনও শুরু হয়নি। গতকাল বৈঠকে প্রস্তুতি মূলক নির্দেশনাই আমরা দিয়েছি। আমাদের পক্ষ থেকে একটি মনিটরিং থাকবে। আর বাজারে যদি একেবারে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে যেন আমরা আইন প্রয়োগ করতে পারি সে বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসকদের বলা আছে। তারা খুব কঠোরভাবে এটা মনিটরিং করবেন।

Related Topics

টপ নিউজ

রমজান / জেলা প্রশাসক / ডিসি / রমজানের পণ্য / বাজার নিয়ন্ত্রণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • সেবাগ্রহীতাদের জন্য ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়তে বললেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net