Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
ভবনের বেজমেন্টে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে: র‍্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2023, 01:40 pm
Last modified: 10 March, 2023, 12:53 am

Related News

  • গুলিস্তানে ভবন বিস্ফোরণ: উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী- র‍্যাবের ডগ স্কোয়াড
  • ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু লোক আটকা পড়ে থাকতে পারে: ফায়ার সার্ভিস
  • জীবিত মুখ আর দেখতে পাবেন না! প্রিয়জনের খোঁজে হাসপাতাল, মর্গ ছুটে যাচ্ছেন স্বজনরা

ভবনের বেজমেন্টে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে: র‍্যাব

“প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি, ভবনের বেজমেন্টে বিস্ফোরণটি ঘটেছে,” বলেন মেজর মশিউর।
টিবিএস রিপোর্ট
08 March, 2023, 01:40 pm
Last modified: 10 March, 2023, 12:53 am
ছবি: টিবিএস

বেজমেন্টে জমে থাকা গ্যাস থেকে মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে র‍্যাব। গতকাল ভয়াবহ এই বিস্ফোরণে ১৮ জন নিহত ও কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। 

এলিট ফোর্স র‍্যাবের বোমা-নিষ্ক্রিয়করণ ইউনিটের মেজর মশিউর বুধবার (৮ মার্চ) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি ভবনের বেজমেন্টে বিস্ফোরণটি ঘটেছে।"

"এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ভবনের পয়ঃনিষ্কাশন বা তিতাসের সরবরাহ লাইনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ এই ঘটিয়ে থাকতে পারে। কোনো এসি ইউনিট থেকে এ বিস্ফোরণ ঘটেনি বলেই আমরা সিদ্ধান্তে পৌঁছেছি," যোগ করেন তিনি। 

উদ্ধার অভিযানের ধীরগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমরা বর্তমানে ভবনের ভেতরের ধ্বংসাবশেষসহ অন্যান্য জিনিসপত্র ধীরে ধীরে বের করে আনছি। পিলারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজে বেগ পেতে হচ্ছে।"

"এছাড়া, ঘটনার সঠিক কারণ জানতে আমরা ঘটনাস্থলের কাছাকাছি একটি দোকানের সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা করছি," যোগ করেন র‍্যাব কর্মকর্তা। 

তবে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) মোঃ সেলিম মিয়া ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, "সাপ্লাই লাইনে গ্যাস লিক হওয়ার কোনো আলামত আমরা পাইনি।"

"যদি এমন হতো, তাহলে ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো," বলেন তিনি।

এদিকে, ভবনটির বৈধতা সম্পর্কে জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (জোন-৫) হাফিজুল ইসলাম বলেন, "আমরা ভবনের কাগজপত্র খুঁজছি।"

"ফাইল পেলে বলতে পারবো ভবনটি বৈধ কিনা," যোগ করেন রাজউক পরিচালক।

এর আগে, রোববার (৫ মার্চ) রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে তিনজন নিহত ও কয়েক ডজন লোক আহত হন।

জমে থাকা মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটে বলে নিশ্চিত করেছে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। আগে সন্দেহ করা হয়েছিল, এসি বা গ্যাস সিলিন্ডার থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই ঘটনার একদিন আগে, চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্লান্টে আরেকটি মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়। 

Related Topics

টপ নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ / গুলিস্তান / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • গুলিস্তানে ভবন বিস্ফোরণ: উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী- র‍্যাবের ডগ স্কোয়াড
  • ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু লোক আটকা পড়ে থাকতে পারে: ফায়ার সার্ভিস
  • জীবিত মুখ আর দেখতে পাবেন না! প্রিয়জনের খোঁজে হাসপাতাল, মর্গ ছুটে যাচ্ছেন স্বজনরা

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net