Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
সৌদি আরবে ডিএপি সার কারখানা স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2023, 11:15 am
Last modified: 18 February, 2023, 04:36 pm

Related News

  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ
  • কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
  • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: রাষ্ট্রদূত
  • বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

সৌদি আরবে ডিএপি সার কারখানা স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ

এ লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি দুপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
টিবিএস রিপোর্ট
18 February, 2023, 11:15 am
Last modified: 18 February, 2023, 04:36 pm
ইনফোগ্রাফ: টিবিএস

সৌদি-বাংলাদেশ যৌথ বিনিয়োগে সৌদি আরবে একটি ডি-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সরকার। উৎপাদন খরচ কমিয়ে সহজে সরবরাহ বাড়ানোর জন্যই এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানা যায়। 

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, সৌদি আরবে ডিএপি সার কারখানা স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে সৌদির হানওয়া সৌদি কন্ট্রাক্টিং কোং (এইচএসসিসি)। এ জন্য সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ও সৌদি কোম্পানিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছয় মাসের মধ্যে এই সম্ভাব্যতা যাচাই সমীক্ষা শেষ হওয়ার কথা। 

তবে চুক্তি অনুযায়ী আগামী ২০২৪ সালের মধ্যে সম্ভাব্যতা যাচাইসহ বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ে সৌদির কোথায় কারখানা স্থাপন করা উপযোগী হবে, বিনিয়োগের পরিমাণ, সার উৎপাদন খরচ, বাংলাদেশে এই উৎপাদিত সার আনলে সেটির খরচ কেমন হবে- এসব বিষয় তুলে আনা হবে। 

শিল্প মন্ত্রণালয়ের উপসচিব (বিসিআইসি) শরীফ মোঃ মাসুদ টিবিএসকে বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেখানে বিনিয়োগ কতটা যৌক্তিক হবে, তা এই সমীক্ষার মাধ্যমে তুলে আনা হবে। 

২০২৪ সালের মধ্যে এইচএসসিসি তাদের অর্থায়নে এই কাজগুলো করবে। বিসিআইসি প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে তাদের সহায়তা করবে। এ সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো উভয় পক্ষের মাঝে আলাপ আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে একটি সুনির্দিষ্ট চুক্তির পরিকল্পনা তৈরি করা। 

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বিসিআইসির সিনিয়র মহাব্যবস্থাপক (প্রশাসন) সমীর বিশ্বাস এবং এইচএসসিসির পক্ষে সিনিয়র জনসংযোগ পরিচালক আব্দুল আজিজ ডুহাইম। 

গত ১৫ ফেব্রুয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, ২০১৮ সালে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় ডিএপি সার কারখানা স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। 

"সে অনুযায়ী সৌদি আরবের উপযুক্ত কোনো জায়গায় একটি ডিএপি সার কারখানা স্থাপনের লক্ষ্যে সম্ভাবত্য যাচাইয়ের জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে," যোগ করেন তিনি। 

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ডিএপি সারের চাহিদা সাড়ে ১৬ লাখ মেট্রিক টন। কিন্তু চট্রগ্রাম ডিএপি সার কারখানায় উৎপাদন হচ্ছে মাত্র ১ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করে। কারণ চাহিদা অনুযায়ী উৎপাদনের মতো পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস নেই বাংলাদেশে।

শিল্প মন্ত্রণালয় বলছে, ডিএপি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল রক ফসফেট ও ফসফরিক এসিডও নেই দেশে। কিন্তু এই উপাদানগুলো সৌদি আরবে সহজপ্রাপ্য। কাজেই সৌদি আরবে কারখানা স্থাপন যৌক্তিক হবে বলে মনে করা হচ্ছে। 

কারখানা স্থাপন প্রক্রিয়া যৌথ বিনিয়োগে হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সম্ভাব্যতা যাচাইয়ের পর। 

শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবে কারখানা স্থাপন করা হলে, সেখানে কম খরচে ডিএপি সার উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি মুনাফা ভাগাভাগির মাধ্যমে দেশে আমদানি করলে তাতে খরচও কম পড়বে। 

সৌদিতে কারখানা স্থাপনের পরিকল্পনাটি এমন সময় করা হচ্ছে, যখন কিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সার আমদানি ব্যহত হচ্ছে। বিশ্বব্যাপী সারের দাম বাড়ছে। আবার দেশে যে কয়টি ইউরিয়া ও ডিএপি সার কারখানা রয়েছে, সেগুলোও কাঁচামালের অভাবে খুব বেশি উৎপাদন করতে পারছে না। এমন অবস্থায় যৌথ উদ্যোগে সৌদিতে সার কারখানা স্থাপন লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-সৌদি আরব / সার কারখানা / সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ
  • কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
  • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: রাষ্ট্রদূত
  • বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net