Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
চট্টগ্রাম কাস্টমসে ক্রমাগত কমছে রাজস্ব প্রবৃদ্ধি

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
12 February, 2023, 10:20 am
Last modified: 12 February, 2023, 11:01 am

Related News

  • আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা
  • নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব আহরণ বৃদ্ধি ও আর্থিক খাত সংস্কারে জোর আইএমএফের
  • প্রথম প্রান্তিকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ১১ শতাংশ, তবু লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ৯,৯৪৯ কোটি টাকা
  • নির্ধারিত সময়ের আগে জমায় কর ছাড়ের সুবিধা পেতে আয়কর রিটার্ন বেড়েছে ৭৭ শতাংশ

চট্টগ্রাম কাস্টমসে ক্রমাগত কমছে রাজস্ব প্রবৃদ্ধি

কাস্টমস বলছে, ডলার সংকটের কারণে সরকার আমদানি সীমিত করায় ক্রমাগত কমছে আমদানির পরিমাণ। ফলে কমে গেছে রাজস্ব আয়। এভাবে চলতে থাকলে অর্থবছর শেষে প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে।
শাহাদাৎ হোসেন চৌধুরী
12 February, 2023, 10:20 am
Last modified: 12 February, 2023, 11:01 am

দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় শুরু হয়েছিলো ৪০.৮৭ শতাংশ প্রবৃদ্ধি দিয়ে। অর্থবছরের ষষ্ঠ ও সপ্তম মাসে প্রবৃদ্ধি নেমেছে শূন্যের কোটায়। গত ডিসেম্বর এবং জানুয়ারিতে পরপর দুইমাস প্রবৃদ্ধি ঋণাত্বক হয় কাস্টম হাউসে। 

কাস্টমস বলছে, ডলার সংকটের কারণে সরকার আমদানি সীমিত করায় ক্রমাগত কমছে আমদানির পরিমাণ। ফলে কমে গেছে রাজস্ব আয়। এভাবে চলতে থাকলে অর্থবছর শেষে প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের হাউসের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিলো ৪০.৮৭ শতাংশ। আগস্টে প্রবৃদ্ধি নেমে আসে ২৪.৬৭ শতাংশে। সেপ্টেম্বরে ঋণাত্বক প্রবৃদ্ধি হয় -০.১৭ শতাংশ। এরপর অক্টোবর ও নভেম্বরে প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। অক্টোবরে ৩.৯১ শতাংশ এবং নভেম্বরে ১৪.১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয় কাস্টমসে।

তবে ডিসেম্বর এবং জানুয়ারিতে আবারো প্রবৃদ্ধি কমে যায়। ডিসেম্বরে -৯.১৮ শতাংশ এবং জানুয়ারিতে -৪.৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়। অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাস্টমসের সার্বিক প্রবৃদ্ধি ৮.২৮ শতাংশ।

তবে ২০২১-২২ অর্থবছরের একই সময়ে অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ছিলো ২৫.২৬ শতাংশ। অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে প্রবৃদ্ধি কমে যায় প্রায় ১৭ শতাংশ। 

২০২২-২৩ অর্থবছরের জানুয়ারিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৬৬৫২ কোটি টাকা। আদায় হয়েছে ৪৭৪৪.৬১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮.৬৭ শতাংশ কম। 

ডিসেম্বরে ৬৬০৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিলো ৪৩৮৮.০৫ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩.৫৫ শতাংশ কম। চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের তথ্য অনুযায়ী, এ বছরে সবচেয়ে কম রাজস্ব আদায় হয়েছে ডিসেম্বরে।

২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। আর জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসের লক্ষ্যমাত্রা ৪৩ হাজার ২১২ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৪ হাজার ৯১৫.৭৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছিলো ৩২২৪৬.৫৩ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৮২৯৬.২৬ কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে যা শতাংশ হিসেবে ১৯.২০ ভাগ কম।

এদিকে, চট্টগ্রাম কাস্টমসে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৫৯ হাজার ১৫৯.৮৩ কোটি টাকা। ওই অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১৪.৭০ শতাংশ।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোঃ বদরুজ্জামান মুনশি টিবিএসকে বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায় গত অর্থবছরের তুলনায় কমেছে। যেসব পণ্যে শুল্ক কর কম বিশেষ করে খাদ্যদ্রব্য, ক্যাপিটাল মেশিনারীতে পণ্য আমদানি বেড়েছে। কিন্তু রাজস্ব আদায় বেশি হয় এমন পণ্য যেমন- গাড়ি, কসমেটিকস, ইলেকট্রনিক্স সহ বিলাসজাতীয় পণ্য আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায় কমে গেছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাস্টমসের রাজস্ব আয়েও ধারাবাহিকতা থাকতে হবে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্য মন্দা চলছে। ডলার সংকটের কারণে আমদানি সীমিত করেছে সরকার। প্রয়োজনীয় পণ্যও আমদানি করা যাচ্ছে না। ফলে রাজস্ব আয়ে বিরূপ প্রভাব পড়ছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম টিবিএসকে জানান, 'আগে ডলারের দাম ৮৪ টাকা হলেও এখন সেটি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। ফলে আমদানি পণ্যের দাম এবং শুল্ক দুটোতেই ব্যবসায়ীদের বাড়তি অর্থ পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে কাস্টমসেও রাজস্ব আয় কমে গেছে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকটের কোন সমাধান দেখছি না।'  
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কাস্টমস হাউস / রাজস্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা
  • নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব আহরণ বৃদ্ধি ও আর্থিক খাত সংস্কারে জোর আইএমএফের
  • প্রথম প্রান্তিকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ১১ শতাংশ, তবু লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ৯,৯৪৯ কোটি টাকা
  • নির্ধারিত সময়ের আগে জমায় কর ছাড়ের সুবিধা পেতে আয়কর রিটার্ন বেড়েছে ৭৭ শতাংশ

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net