Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
কক্সবাজারে সৈকতে ভেসে এলো মৃত ডলফিন, কাছিম

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
09 February, 2023, 02:55 pm
Last modified: 09 February, 2023, 03:05 pm

Related News

  • চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও ৫ বাচ্চার জন্ম দিল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিম
  • হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার
  • কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
  • বাংলাদেশের ডলফিন আর হাঙরের জন্য এক সুইস সামুদ্রিক সংরক্ষণবিদের ভালোবাসা
  • বালুচরে জন্মের পর সাগরে ফিরল ৭৫০ কাছিমছানা

কক্সবাজারে সৈকতে ভেসে এলো মৃত ডলফিন, কাছিম

শরীরে ইতোমধ্যেই পচন ধরেছে প্রাণী দুটির। ফলে তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি মৃত্যুর কারণ।
কক্সবাজার প্রতিনিধি
09 February, 2023, 02:55 pm
Last modified: 09 February, 2023, 03:05 pm

কক্সবাজারের উখিয়া উপজেলার মোহাম্মদ শফির বিল এলাকায় সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন এবং অলিভ রিডলি প্রজাতির একটি মৃত কাছিম।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে সামুদ্রিক এই মৃত প্রাণী দুটি সৈকতের পড়ে থাকলেও তারা এ খবর জেনেছেন বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। এরপর রাতেই ঘটনাস্থলে যান তারা।

জানা গেছে, মৃত ডলফিনটির দৈর্ঘ্যে লেজ ব্যতীত ৬ ফুট এবং ব্যাস ৫ ফুট ২ ইঞ্চি। শরীরে ইতোমধ্যেই পচন ধরেছে প্রাণীটির। ফলে বোঝা যাচ্ছে না মৃত্যুর কারণ।

ঘটনাস্থল পরিদর্শনকারী বেলাল হায়দার বলেন, "মৃত অবস্থায় পড়ে থাকা ইরাবতী প্রজাতির ডলফিনটির দেহে পচন ধরেছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ পচনের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে সাগরে মৃত্যু ঘটার পর ডলফিনটি জোয়ারের পানিতে তীরে ভেসে এসেছে।"

সম্প্রতি সপ্তাহ দেড়েক আগে কক্সবাজার সৈকত সংলগ্ন সাগরে ১০ থেকে ১৫ টি ডলফিনের একটি দলকে বিচরণ করতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, মৃত ডলফিনটি সেই দলেরই একটি হতে পারে। 

বেলাল হায়দার আরও জানান, পঁচন ধরায় ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পঁচনের কারণে ডলফিনটির মৃত্যুর কারণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সাগরে কোন জলযান বা জেলেদের জালে আটকা পড়ে মৃত্যু হয়েছে সামুদ্রিক এই প্রাণীর।

এদিকে, উখিয়ার মোহাম্মদ শফির বিল এলাকা সংলগ্ন সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটির অদূরে একটি অলিভ রিডলি প্রজাতির মৃত কাছিমও পড়ে থাকতে দেখা যায়।

বিওআরআই মহাপরিচালক জানান, সৈকতে পড়ে থাকা কাছিমটিও কয়েকদিন আগে মারা গেছে। এখন প্রজনন মৌসুম হওয়ায় সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে এসে কাছিমটির মৃত্যু ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ডলফিনের মতো কাছিমটির শরীরেও পঁচন ধরায় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া পারেননি বিওআরআই'র মহাপরিচালক।

এ ব্যাপারে সমুদ্র উপকূলে প্রাণীদের দেখভালের দায়িত্বে থাকা কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনসংরক্ষক মো. সরওয়ার আলম জানান,খবর পাওয়ার পর সামুদ্রিক প্রাণি দুইটির নমুনা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

ইরাবতী ডলফিন / মৃত ডলফিন / মৃত কাছিম / কাছিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও ৫ বাচ্চার জন্ম দিল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিম
  • হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার
  • কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
  • বাংলাদেশের ডলফিন আর হাঙরের জন্য এক সুইস সামুদ্রিক সংরক্ষণবিদের ভালোবাসা
  • বালুচরে জন্মের পর সাগরে ফিরল ৭৫০ কাছিমছানা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net