Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
বাংলাদেশে আরও বিনিয়োগের আশ্বাস নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2023, 01:20 pm
Last modified: 08 February, 2023, 01:27 pm

Related News

  • আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে করিডোরে আগ্রহ চীনের
  • বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিআইপিএস ও পান্ডা বন্ড নিয়ে চীনের এক্সিম ব্যাংকের আলোচনা আজ
  • জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

বাংলাদেশে আরও বিনিয়োগের আশ্বাস নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূতের

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আইসিটি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে চীন বিনিয়োগ করতে আগ্রহী।
টিবিএস রিপোর্ট
08 February, 2023, 01:20 pm
Last modified: 08 February, 2023, 01:27 pm
ছবি / সংগৃহীত

বাংলাদেশে আরও বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষৎ শেষে সংবাদিকদের তিনি বলেন, "বাংলাদেশের ভিশন ২০২১ শেষ হয়েছে। এখন নতুন ভিশন হলো ২০৪১, যার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। একই সঙ্গে দেশটির লক্ষ্য, 'সোনার বাংলা' গড়ে তোলা। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে চীন দেশটির এসব লক্ষ্য অর্জনে পাশে থাকতে চায়।" 

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আইসিটি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে চীন বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি আরও জানান, আগামী মাসে ঢাকায় বাংলাদেশ বিজনেস সামিটেও বিনিয়োগের মাধ্যমে যুক্ত থাকবে চীন।  

রাষ্ট্রদূত বলেন, "চট্টগ্রামে কর্ণফুলী ট্যানেলসহ বেশ কিছু প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবন মানের উন্নয়নে চীনের অবদান রয়েছে। এখন বিনিয়োগের প্রয়োজন। চীন বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।"  

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে চীনের মুক্ত বাণিজ্যের (ফ্রি ট্রেড) আলোচনা চলছে। চীন এক্ষেত্রে প্রস্তত রয়েছে। আশা করা হচ্ছে, মুক্ত বাণিজ্যের আলোচনা এ বছর আরও এগিয়ে যাবে। 

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ১.২ মিলিয়ন রোহিঙ্গার কারণে বাংলাদেশ অনেক ভুগছে। এ কারণে বাংলাদেশের প্রতি চীনের সমবেদনা রয়েছে। এই সমস্যার সমাধানে কাজ করছে চীন।

"এ বিষয়ে বাংলাদেশ, মিয়ানমার এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গেও চীন কাজ করছে। আশা করছি, এ সমস্যা দ্রুত সমাধান হবে। তবে এটি একটি জটিল বিষয়," যোগ করেন তিনি।

এই সময় পরিকল্পনামন্ত্রী মান্নান সাংবাদিকদের বলেন, চীনের রাষ্ট্রদূত বাণিজ্য, বিনিয়োগ এবং অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নে কাজ করবেন।

তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, "উভয় দেশই উন্নয়নের পথে। চীনের কাছে প্রযুক্তি রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে আমরা চীনের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে পারব।"
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-চীন / চীনা রাষ্ট্রদূত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে করিডোরে আগ্রহ চীনের
  • বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিআইপিএস ও পান্ডা বন্ড নিয়ে চীনের এক্সিম ব্যাংকের আলোচনা আজ
  • জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net