Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
মোটরসাইকেলে ২৯ দেশ পেরিয়ে রোমানিয়ার তরুণী এখন সাতক্ষীরায়

বাংলাদেশ

ইউএনবি
02 February, 2023, 12:20 pm
Last modified: 02 February, 2023, 12:37 pm

Related News

  • সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ
  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

মোটরসাইকেলে ২৯ দেশ পেরিয়ে রোমানিয়ার তরুণী এখন সাতক্ষীরায়

এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন এলেনা। সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন।
ইউএনবি
02 February, 2023, 12:20 pm
Last modified: 02 February, 2023, 12:37 pm
ছবি-সংগৃহীত

মোটরসাইকেলে চড়ে ২৯ দেশ পেরিয়ে সাতক্ষীরায় রোমানিয়ার এক তরুণী। দুইদিন আগে সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি। থাকছেন সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থায়।

রোমানিয়ার তরুণী এলেনা একজন পর্যটক। পুরো বিশ্ব একবার ঘুরে দেখার ইচ্ছে তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

এক মাস আগে ইতালি থেকে মোটরসাইকেলে চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলেনার বন্ধু আন্দ্রেয়া। তরুণ আন্দ্রেয়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল সংস্থাটির একজন দাতা (ডোনার)। আন্দ্রিয়ার আহবানে তার বন্ধু এলেনা বাংলাদেশে এসেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এলেনা ও আন্দ্রেয়ার আহ্ববানে তাদের বন্ধু ইলেরিও ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন।

বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলেনা জানান, 'আমি একজন বিশ্ব ভ্রমণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশে আমি ঘুরেছি। বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে, আর সেই ভালোলাগা থেকেই বাংলাদেশে আসা। এখানকার সংস্কৃতিও আমাকে মুগ্ধ করছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি। এখানে কিছু করা যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবছি।'

ছবি-সংগৃহীত

এলেনা আরও বলেন, ২৯টি দেশ ভ্রমণের মধ্যে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে আসা। তিনি পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। তার এক মাসের ভিসা রয়েছে। আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা রয়েছে।

আন্দ্রেয়া জানান, কাকলি নামে একটি অসহায় মেয়েকে শিক্ষায় সহায়তা করতেন। মূলত কাকলিকে উদ্দেশ্য করে বাংলাদেশে আসা। তার আহবানে আরেক বন্ধু রোমানিয়ার বাসিন্দা এলেনা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি তার খুব ভালো লেগেছে; এখানকার মানুষের আতিথেয়তা ও আপ্যায়নে তিনি মুগ্ধ হয়েছেন। জীবনে কখনও সুযোগ পেলে আবারও তিনি বাংলাদেশ ঘুরতে আসবেন।

এলেনা বলেন, ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তার যাত্রা আরম্ভ করেন। সবশেষ ২৯টি দেশ পেরিয়ে গত পরশু ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন তিনি। এলেনা তার ৮৫০ সিসি বাইক চালিয়ে পুরো বিশ্বকে একবার ঘুরে দেখতে চান। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ঘুরে দেখেছেন তিনি, মুসলমানদের সংস্কৃতি তার অত্যন্ত পছন্দের।

বাংলাদেশের সংস্কৃতিও তার বেশ ভালো লেগেছে বলে জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / রোমানিয়া / পর্যটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ
  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net