Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে উন্নয়নের এই স্তরে পৌঁছাত না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
30 January, 2023, 01:55 pm
Last modified: 30 January, 2023, 01:54 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে উন্নয়নের এই স্তরে পৌঁছাত না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তিনি বলেন, “আমি আশা করি আপনারা সবাই গত ১৪ বছরে (২০০৯-২০২৩) বাংলাদেশে যে পরিবর্তন দেখেছেন তার দিকে লক্ষ্য করলে দেখবেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় কারণে।”
ইউএনবি
30 January, 2023, 01:55 pm
Last modified: 30 January, 2023, 01:54 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধুমাত্র গণতান্ত্রিক ধারা এবং নির্বাচিত সরকারের ধারাবাহিকতার কারণেই বাংলাদেশ অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছে।

সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি রমনা বটমূলে (রমনা পার্ক) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সদ্য সমাপ্ত ১১টি প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে বাংলাদেশ উন্নয়নের এই স্তর অর্জন করতে পারত না।

২০২১-২০২২ অর্থবছরে গণপূর্ত বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রকল্পগুলো বাস্তবায়ন করে।

শেখ হাসিনা বলেন, তার সরকার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

তিনি বলেন, "শুধুমাত্র গণতন্ত্র ধারাবাহিকভাবে প্রতিষ্ঠিত এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকায় এটা সম্ভব হয়েছে।"

বাংলাদেশের উন্নয়নে তার সরকারের পদক্ষেপের প্রতি আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা দেশ ও জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আজ জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণেই (এ ধরনের উন্নয়ন কাজ সম্পন্ন করা) সম্ভব।"

তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার উন্নয়নে কাজ করায় ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।" 

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে জনগণ উন্নয়ন দেখবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, "আমি আশা করি আপনারা সবাই গত ১৪ বছরে (২০০৯-২০২৩) বাংলাদেশে যে পরিবর্তন দেখেছেন তার দিকে লক্ষ্য করলে দেখবেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় কারণে।"

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন স্বাগত বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / গণতন্ত্র চর্চা / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net