Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
রোববার রাজশাহী সফরে ২৫ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2023, 07:45 pm
Last modified: 27 January, 2023, 07:51 pm

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

রোববার রাজশাহী সফরে ২৫ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

একইসঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
টিবিএস রিপোর্ট
27 January, 2023, 07:45 pm
Last modified: 27 January, 2023, 07:51 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

দীর্ঘ পাঁচবছর পর রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতির।

একইসঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

রাজশাহী সফরে শেখ হাসিনা রাজশাহী মহানগরীর সড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জেলার বিভিন্ন উপজেলার সড়ক ও ভবন উদ্বোধন করবেন। এই ২৫টি প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ৩১৬ কোটি টাকার বেশি।

অন্যদিকে বিকেএসপি ও রাজশাহী ওয়াসা ভবনসহ আরও ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, যাতে ব্যয় হবে ৩৭৬ কোটি টাকা।

দীর্ঘ প্রায় পাঁচবছর পর দলীয় প্রধানের এই সফর উজ্জীবিত করেছে রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীদের। রাজশাহী মহানগরীতে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন আর তোরণ।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আশেপাশের জেলা থেকেও রাজশাহী আসার প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা।

রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এর আগে সবশেষ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাঠেই নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি।

এদিকে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে জনসভার মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এটি নির্বাচনের বছর। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হিসেবে ভোট চাওয়া শুরু করেছেন। আমরাও চাইছি।

তিনি বলেন, 'আমরা গত ১৪ বছর মানুষের সাথে আছি। এই করোনার সময়ও মানুষের পাশে ছিলাম। যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ ছাড়া আর কাউকে দেশে খুঁজে পাওয়া যায় না। এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে।'

তথ্যমন্ত্রী বলেন, 'আমাদের সাথে বিএনপির পার্থক্য হচ্ছে, আওয়ামী লীগ মাঠে থাকে—জনগনের সাথে থাকে। বিএনপি থাকে না।'

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / প্রধানমন্ত্রীর সফর / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net