Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ব্রাহ্মণবাড়িয়ার দুই আদালত ৩০ জানুয়ারি পর্যন্ত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
24 January, 2023, 08:25 pm
Last modified: 24 January, 2023, 08:30 pm

Related News

  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • ভারতে মুসলিম বৃদ্ধকে বাঁচানোতে হিন্দু যুবকের জিমে সদস্য কমে গেল; পাশে দাঁড়াল আইনজীবী সমাজ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ

ব্রাহ্মণবাড়িয়ার দুই আদালত ৩০ জানুয়ারি পর্যন্ত বর্জন আইনজীবীদের

এ বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমরা যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, তা এখনও পূরণ হয়নি। তাই দুই বিচারকের আদালত বর্জন কর্মসূচির মেয়াদ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
24 January, 2023, 08:25 pm
Last modified: 24 January, 2023, 08:30 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের অপসারণ দাবিতে তাদের আদালত আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন আইনজীবীরা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে সাধারণ সভা করে এ সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে টানা ছয় কার্যদিবস দুই বিচারক এবং আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ দাবিতে সকল আদালত বর্জন কর্মসূচি পালন করে আইনজীবী সমিতি। পরবর্তীতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করে গত ১৫ জানুয়ারি থেকে আলোচিত দুই বিচারক ছাড়া বাকিদের আদালতে ফিরে যান আইনজীবীরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমরা যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, তা এখনও পূরণ হয়নি। তাই দুই বিচারকের আদালত বর্জন কর্মসূচির মেয়াদ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনজীবীদের দাবির বিষয়টি নিয়ে সার্বিক সিদ্ধান্ত নিতে সমিতির সভাপতিকে প্রধান করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী করণীয় বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

উল্লেখ্য, গেল বছরের ১ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে, বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে আইনজীবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য এবং মিথ্যাচার করেন বলে অভিযোগ করেন আইনজীবীরা। 

এ ঘটনায় তারা ২৬ ডিসেম্বর সমিতির সভা করেন। সভায় ১ জানুয়ারি থেকে বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়। 

এরপর জেলা ও দায়রা জজের ইন্ধনে আদালতের কর্মচারীরা গত ৪ জানুয়ারি আইনজীবীদের বিরুদ্ধে মানববন্ধন ও কর্মবিরতি দেন, এতে আইনজীবীদের সম্মানহানি করা হয়েছে অভিযোগ তুলে এবং আদালতের নাজির মোমিনুলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি বাণিজ্য চলছে উল্লেখ করে তাদের তিনজনের অপসারণ দাবিতে তিন কার্যদিবস আদালত বর্জন কর্মসূচি দেয় আইনজীবী সমিতি। তবে দাবি আদায় না হওয়ায় দ্বিতীয় দফায় আরও তিন কার্যদিবস আদালত বর্জন করেন আইনজীবীরা।

Related Topics

টপ নিউজ

আদালত বর্জন / আইনজীবী / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • আলি লারিজানি। ফাইল ছবি: এএফপি
    ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২; ‘এপস্টিন গ্যাং’ ৯/১১-এর মতো নাশকতার ছক কষছে: লারিজানি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • ভারতে মুসলিম বৃদ্ধকে বাঁচানোতে হিন্দু যুবকের জিমে সদস্য কমে গেল; পাশে দাঁড়াল আইনজীবী সমাজ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
আলি লারিজানি। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২; ‘এপস্টিন গ্যাং’ ৯/১১-এর মতো নাশকতার ছক কষছে: লারিজানি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net