Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
এস আলম গ্রুপের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৪ শীর্ষ ব্যাংকার গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2023, 12:20 pm
Last modified: 20 January, 2023, 12:27 pm

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ

এস আলম গ্রুপের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৪ শীর্ষ ব্যাংকার গ্রেপ্তার

এর আগে গত ৯ জানুয়ারি ডিবির পক্ষ থেকে জানানো হয়, জামাত-শিবিরের সাথে সংশ্লিষ্ট কিছু ব্যাক্তি মিডিয়াকে ব্যবহার করে ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপ সম্পর্কে গুজব ছড়াচ্ছেন। ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে সেদিন মোট পাঁচজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছিল ডিবি।
টিবিএস রিপোর্ট
20 January, 2023, 12:20 pm
Last modified: 20 January, 2023, 12:27 pm
প্রতীকী ছবি

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত নিয়ে নেতিবাচক প্রচারণার অভিযোগে চার শীর্ষ ব্যাংকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে ৩ জনই ইসলামী ব্যাংকের কর্মকর্তা।  

ইসলামী ব্যাংকের মালিক এস আলম গ্রুপের এক কর্মকর্তার করা মামলায় চার ব্যাংকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয় এ মামলা।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এডিশনাল ডেপুটি কমিশনার মনিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির দেওয়া তথ্যমতে গ্রেপ্তারকৃতরা হলেন: ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাঈদ উল্লাহ ও শহীদুলাহ মজুমদার, ইসলামী ব্যাংকের সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তা হাবিবুর রহমান এবং একই ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোশাররফ হোসেন। বর্তমানে মোশাররফ হোসেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চিফ রেমিট্যান্স অফিসার হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিবি প্রধান হারুন-অর-রশিদ গণমাধ্যমকে জানায়, শীর্ষ এ চার ব্যাংকারকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি প্রধান আরও জানান, গ্রেপ্তারকৃত চার ব্যাংকারের বিরুদ্ধে ইসলামী ব্যাংক নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।

গণমাধ্যমকে ডিবি প্রধান হারুন-অর-রশিদ বলেন, "ইসলামী ব্যাংক একটি স্বনামধন্য ব্যাংক। কিছু ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।"

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত।

এর আগে গত ৯ জানুয়ারি ডিবির পক্ষ থেকে জানানো হয়, জামাত-শিবিরের সাথে সংশ্লিষ্ট কিছু ব্যাক্তি মিডিয়াকে ব্যবহার করে ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপ সম্পর্কে গুজব ছড়াচ্ছেন। ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে সেদিন মোট পাঁচজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছিল ডিবি।

গত ৮ জানুয়ারি ডিবির সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঢাকার বিভিন্ন স্থান থেকে ঐ পাঁচ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: মোহাম্মদ নূর উন নবি, আফসার উদ্দিন রোমান, আবু সাইদ সাজু, মো. স্বাধীন মিয়া এবং মো. আব্দুস সালাম।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রায় ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়টি উঠে আসে। এর ফলে তদন্তের শিকার হয় ব্যাংকটি।

প্রতিবেদনে উঠে আসে, এ পরিমাণ অর্থ ব্যাংকের এনটাইলমেন্টের চেয়েও বেশি। পুরো বিষয়টি তদন্তে ইসলামী ব্যাংকে একজন পর্যবেক্ষক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

Related Topics

টপ নিউজ

গ্রেপ্তার / ব্যাংকার / ইসলামী ব্যাংক / জালিয়াতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net