Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
শিক্ষার্থীদের হাতে এ বছর প্রায় ৩৫ কোটি বই তুলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
13 January, 2023, 07:35 pm
Last modified: 13 January, 2023, 07:39 pm

Related News

  • ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী
  • নিম্নমানের বই সরবরাহে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী
  • দুঃখের বিষয়, আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলো একাডেমিয়ায় লিংকেজে গুরুত্ব দেয় না: শিক্ষামন্ত্রী
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  

শিক্ষার্থীদের হাতে এ বছর প্রায় ৩৫ কোটি বই তুলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

খুলনা প্রতিনিধি
13 January, 2023, 07:35 pm
Last modified: 13 January, 2023, 07:39 pm

শিক্ষার্থীদের হাতে এ বছর প্রায় ৩৫ কোটি বই তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, 'বিগত সরকারগুলো দেশের উন্নয়নে তেমন উল্লেখযোগ্য কিছু করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে এ বছর প্রায় ৩৫ কোটি বই তুলে দিয়ে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।'

মন্ত্রী শুক্রবার দুপুরে খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক। শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাই অন্যতম হাতিয়ার।

দীপু মনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক শ্যামল রায়। 

পরে শিক্ষামন্ত্রী বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণ স্মারক ও শহিদ মিনার উদ্বোধন এবং সরকারি এলবিকে মহিলা কলেজ পরিদর্শন করেন।

এর আগে সকালে তিনি খুলনার রয়রা সরকারি মডেল মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ পরির্দশন করেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বই / শিক্ষামন্ত্রী / দীপু মনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী
  • নিম্নমানের বই সরবরাহে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী
  • দুঃখের বিষয়, আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলো একাডেমিয়ায় লিংকেজে গুরুত্ব দেয় না: শিক্ষামন্ত্রী
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net