Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
ফরিদপুরে বিএনপির গণঅবস্থানে ‘হেলমেট বাহিনী’র হামলার অভিযোগ

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
11 January, 2023, 02:40 pm
Last modified: 12 January, 2023, 11:37 am

Related News

  • ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক 

ফরিদপুরে বিএনপির গণঅবস্থানে ‘হেলমেট বাহিনী’র হামলার অভিযোগ

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি
11 January, 2023, 02:40 pm
Last modified: 12 January, 2023, 11:37 am
ছবি-টিবিএস

ফরিদপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে 'হেলমেট বাহিনী'। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা হেলমেট পরে এ হামলা চালায় বলে অভিযোগ বিএনপির।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শহরের অম্বিকা ময়দানে এই গণঅবস্থান কর্মসূচি শুরুর প্রায় দেড় ঘণ্টা পর মঞ্চে বক্তব্য চলাকালে উত্তর দিকে শহীদ সূফি সড়কে এসে হেলমেট বাহিনীর সদস্যরা প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

তবে ককটেলের শব্দে প্রথমে হতচকিয়ে গেলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়ে পাল্টা প্রতিরোধ করে বিএনপি। এসময় কিছুক্ষণ উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপের পর হামলাকারী হেলমেট বাহিনী পালিয়ে যায়।

এসময় সড়কে যত্রতত্র ইটের টুকরো পড়ে থাকতে দেখা যায়।৷ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল চৌরঙ্গী মোড়ের পূর্বদিকের মুখে অবস্থানে ছিলো।

উভয়পক্ষের সংঘর্ষ থামাতে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে এক নেতাকর্মীর বাসায় সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, 'আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অযথাই হামলা চালিয়ে পন্ড করে দেয়া হয়। এ সময় সরকারি দলের লোকজন ককটেল বোমা নিক্ষেপ করে মঞ্চসহ সকল স্থানে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও রাবার বুলেট ছুঁড়ে আমাদের কর্মসূচিকে বন্ধ করে দেয়া হয়।'

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু দাবি করেন, এতে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে এ গণঅবস্থান কর্মসূচি ছিল।

আজ বুধবার সকাল ১১টা হতে শহরের অম্বিকা ময়দানে গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিপুল পরিমাণ নেতাকর্মী এতে যোগ দেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মোঃ আবু জাফর, শরিয়তপুর জেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিএনপির গণঅবস্থান / ফরিদপুর / হেলমেট বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক 

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net