Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
৩৮ আমদানি পণ্য বন্দর থেকে সরাসরি ডেলিভারি দেওয়ায় লোকসানে আইসিডি মালিকরা

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
01 January, 2023, 11:35 am
Last modified: 01 January, 2023, 11:39 am

Related News

  • বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কনটেইনার ডিপো খাত উন্মুক্ত করল বাংলাদেশ
  • বেসরকারি কনটেইনার ডিপো মাশুল নিয়ে জটিলতার অবসান, ২০ শতাংশ বৃদ্ধিতে সমঝোতা
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা

৩৮ আমদানি পণ্য বন্দর থেকে সরাসরি ডেলিভারি দেওয়ায় লোকসানে আইসিডি মালিকরা

খাদ্যপণ্যসহ ৩৮ ধরনের আমদানি পণ্য আইসিডির পাশাপাশি বন্দর থেকেও ডেলিভারি নিচ্ছে আমদানিকারকরা। এতে বেসরকারি আইসিডিগুলো বিপাকে পড়েছে। সম্প্রতি বৈশ্বিক বাণিজ্যে মন্দার কারণে এই সংকট আরও তীব্র হয়েছে বলে দাবী আইসিডি মালিকদের।
শাহাদাৎ হোসেন চৌধুরী
01 January, 2023, 11:35 am
Last modified: 01 January, 2023, 11:39 am

২০১৮ সালের জুলাইতে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো বা আইসিডিগামী ৩৮ ধরনের আমদানি পণ্য বন্দর থেকে ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঈদের সময় বাড়তি আমদানি হওয়া খাদ্যপণ্য ডেলিভারি নির্বিঘ্ন রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু চার বছর ধরে বন্দর ইয়ার্ডে কোনো ধরনের জট না থাকলেও চট্টগ্রাম কাস্টম হাউজ একই সিদ্ধান্ত বহাল রেখেছে।

ফলে খাদ্যপণ্যসহ ৩৮ ধরনের আমদানি পণ্য আইসিডির পাশাপাশি বন্দর থেকেও ডেলিভারি নিচ্ছে আমদানিকারকরা। এতে বেসরকারি আইসিডিগুলো বিপাকে পড়েছে। সম্প্রতি বৈশ্বিক বাণিজ্যে মন্দার কারণে এই সংকট আরও তীব্র হয়েছে বলে দাবী আইসিডি মালিকদের। তাই এনবিআর নির্ধারিত ৩৮ ধরনের পণ্য শুধুমাত্র আইসিডি থেকে ডেলিভারির সিদ্ধান্ত বহালের দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশে অফ ডক নামে পরিচিত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোগুলো প্রায় ৯৫ শতাংশ রপ্তানি পণ্যের চালান এবং ৩৮ ধরনের আমদানি পণ্যের ব্যবস্থাপনা করে থাকে যার মধ্যে চাল, গম, সরিষা, ছোলা এবং ডাল রয়েছে।

আইসিডিগুলো চট্টগ্রাম বন্দরের জট কমাতে এবং বন্দর এলাকার বাইরে আনলোড বা ডেলিভারির মাধ্যমে দ্রুত কনটেইনার খালি করতে সাহায্য করে।

চট্টগ্রাম কাস্টম হাউস জানায়, আইসিডিগামী আমদানি পণ্য বন্দর থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্ত প্রতি ৩ মাস পরপর বৃদ্ধি করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করে কাস্টম।

গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার তফসির উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চিঠির পরিপ্রেক্ষিতে অফডকের পাশাপাশি বন্দরের অভ্যন্তর থেকে ডেলিভারি গ্রহণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) জানায়, এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ২৩ শতাংশ পণ্য আইসিডি থেকে ডেলিভারি নেওয়ার কথা। কিন্তু কাস্টমসের দ্বৈত নীতির কারণে আইসিডিগামী পণ্যের ৫০ ভাগের বেশি চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল কাজী মাহমুদ ইমাম বিলু টিবিএসকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে আইসিডিতে কন্টেইনার নিয়ে যেতে কিছু কিছু ক্ষেত্রে সময় ক্ষেপণ হয়। এমন পরিপ্রেক্ষিতে আমদানিকারকরা আইসিডির পরিবর্তে বন্দর থেকে ডেলিভারি নেন।

এদিকে কাস্টমসের এই সিদ্ধান্তের বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিকডা। সংগঠনটির নেতারা বলছেন, ১৯টি আইসিডিতে বিনিয়োগের পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা। এতে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে কাজ করে প্রায় ২০ হাজার মানুষ। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আমদানিশ-রপ্তানি কমে যাওয়ায় এমনিতেই আইসিডির ব্যবসা কমে গেছে প্রায় ২৫ ভাগ। আইসিডির পরিচালন ব্যয় মেটাতে ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছে আইসিডি মালিকরা। এমন পরস্থিতিতে আইসিডি মালিকদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়া কাস্টমসের এমন নীতি কাম্য হতে পারে না। 

সম্প্রতি চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনারকে এক চিঠিতে বিকডা জানায়, '২০১৮ সালের জুলাই মাস হতে এই ৩৮ ধরনের আমদানি পণ্যের একটি উল্লেখযোগ্য অংশ চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে।  যদিও ওই সময় থেকে চট্টগ্রাম বন্দরের ভেতরে আইসিডিগামী আমদানি পণ্যবাহী কন্টেইনারের ভলিউম কম ছিল। চট্টগ্রাম বন্দরে অফডকগামী কন্টেইনারের ভলিউম ন্যূনতম পর্যায়ে থাকা সত্ত্বেও চট্টগ্রাম কাস্টম হাউস কেন উক্ত আমদানি পণ্যসমূহ চট্টগ্রাম বন্দর হতে ডেলিভারি প্রদান করার অনুমতি বলবৎ রেখেছে তা আমাদের বোধগম্য নয়।'

বিকডা সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, আইসিডি মালিকদের সঙ্গে কোনোপ্রকার আলোচনা ছাড়াই চট্টগ্রাম কাস্টম হাউস বারবার এমনসিদ্ধান্ত দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এমনিতেই আমরা ব্যবসা পরিচালনায় হিমশিম খাচ্ছি। এর মধ্যে কাস্টমসের এমন সিদ্ধান্ত আইসিডি খাতকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার গত নভেম্বরে দ্বৈত ডেলিভারির সিদ্ধান্ত বাতিল করার আশ্বাস দিলেও পুনরায় একই সিদ্ধান্ত বহাল রেখেছেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান এবং জয়েন্ট কমিশনার তফছির উদ্দিন ভুঁইয়ার সাথে টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা সাড়া দেননি।

Related Topics

টপ নিউজ

আইসিডি / ইনল্যান্ড কন্টেইনার ডিপো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কনটেইনার ডিপো খাত উন্মুক্ত করল বাংলাদেশ
  • বেসরকারি কনটেইনার ডিপো মাশুল নিয়ে জটিলতার অবসান, ২০ শতাংশ বৃদ্ধিতে সমঝোতা
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net