Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মেট্রোরেলে থাকবেন ৬ নারী চালক, উদ্বোধনী দিনে চালাবেন মরিয়ম আফিজা

বাংলাদেশ

ইউএনবি
27 December, 2022, 05:50 pm
Last modified: 27 December, 2022, 06:15 pm

Related News

  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

মেট্রোরেলে থাকবেন ৬ নারী চালক, উদ্বোধনী দিনে চালাবেন মরিয়ম আফিজা

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসাবে নিয়োগ পান মরিয়ম আফিজা। ২০২১ সালের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
ইউএনবি
27 December, 2022, 05:50 pm
Last modified: 27 December, 2022, 06:15 pm
ছবি: ইউএনবি

আর মাত্র একদিন পরেই, অর্থাৎ ২৮ ডিসেম্বর (বুধবার) উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক। তাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনেই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক ইউএনবিকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, "মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া মেট্রোরেল চালাতে পর্যাপ্ত চালক নিয়োগ দেয়া হয়েছে, যাদের মধ্যে ছয়জন নারী চালক রয়েছে। দক্ষ চালক হিসাবে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রত্যকটি ট্রেন যাতে দক্ষতার সঙ্গে চালাতে পারে, আমরা তাদের সেভাবে প্রশিক্ষণ দিচ্ছি।"

নারী চালকের বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসাবে নিয়োগ পান মরিয়ম আফিজা। ২০২১ সালের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

তিনি জানান, মরিয়ম টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসাবে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আবারও আরও চার মাস প্রশিক্ষণ নেন।

তিনি আরও জানান, বর্তমানে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের বিপরীতে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলের নির্মাতাপ্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি কাওয়াসাফি কোম্পানি বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনা ও কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

অন্যদিকে যাত্রীদের মেট্রোরেল স্টেশনে আসা যাওয়ার জন্য থাকবে বিআরটিসি'র ৫০টি দোতলা বাস। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর সঙ্গে বিআরটিসির চুক্তি সাক্ষরিত হয়েছে সম্প্রতি।

এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ইউএনবিকে জানান, দিয়া বাড়ি এলাকায় স্টেশনে উত্তরা ও আশপাশের বাসিন্দাদের মেট্রোরেলে চলাচল করতে হলে কিছুটা সময় নিয়ে যেতে হবে।

তিনি আরও জানান, উত্তরা ও আশেপাশের এলাকায় যাত্রীদের দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে আনা-নেওয়া করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) বাস। দিয়াবাড়ি থেকে উত্তরা হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড পর্যন্ত আসা যাওয়া করবে বিআরটিসি বাস। তেমনি একইভাবে আগারগাঁওয়ের যাত্রীদের পরিবহনের জন্য মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত বাস সেবা দেবে বিআরটিসি।

এছাড়া যাত্রীদের জন্য দুটি রোড করেছে বিআরটিসি। একটি রোড আগারগাঁও থেকে ফার্মগেট-কাওরানবাজার, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। একইভাবে মতিঝিল থেকে গুলিস্তান, শাহবাগ, কাওরানবাজার, ফার্মগেট হয়ে আগারগাঁও পর্যন্ত আসা যাবে।

ব্যবস্থাপনা পরিচালক ইউএনবিকে জানান, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন মেট্রোরেল। পরের দিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবে এ মেট্রোরেলে।

তিনি আরও জানান, প্রাথমিক প্রথম দিকে মেট্রোরেল সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘন্টা চলবে। উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচলের পথে কোথাও থামবে না ট্রেনটি, বিরতিহীনভাবে চলবে।

কারণ মানুষকে অভ্যস্ত করার জন্য প্রথম দিকে বেশি যাত্রী নেয়া হবে না। মানুষ অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে তিন মাসের ভেতরে আমরা পূর্ণভাবে চালাতে পারবো।

ভাড়া নিয়ে আলোচনা-

মেট্রোরেল সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। উত্তরা উত্তর থেকে উত্তরা স্টেশন (মধ্য) ও উত্তরা-দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা।

এছাড়া প্রথম স্টেশন উত্তরা উত্তর থেকে পল্লবী ও মিরপুর ১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিএমটিসিএল সুত্রে জানা যায়, র‌্যাপিড পাস নেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

এছাড়া অনলাইনে ফরম থাকবে।

রেজিস্ট্রেশন করে স্টেশন থেকে কার্ড নিতে হবে। কার্ডের জন্য ২০০ টাকা লাগবে। পরে কার্ডে ২০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

Related Topics

টপ নিউজ

মেট্রো রেল / নারী চালক / উদ্বোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net