Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
মেট্রোরেলের ভাড়া ৩০% কমানোর পরামর্শ আইপিডির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2022, 09:55 am
Last modified: 27 December, 2022, 10:17 am

Related News

  • মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
  • ‘মেট্রোরেলে আগুন না দিলে, কিংবা পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না’: সমন্বয়ক হাসিবুল
  • এ মাসেই চালু হতে পারে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন

মেট্রোরেলের ভাড়া ৩০% কমানোর পরামর্শ আইপিডির

মেট্রোরেলের ভাড়া যাতে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে, সে ব্যাপারে উদ্যোগী হতে হবে। কারণ, ভাড়া বেশি হলে প্রত্যাশা অনুযায়ী যাত্রী পাওয়া যাবে না।
টিবিএস রিপোর্ট
27 December, 2022, 09:55 am
Last modified: 27 December, 2022, 10:17 am
ছবি-রাজীব ধর

আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হতে যাওয়া মেট্রোরেলের ভাড়া ন্যূনতম ৩০ ভাগ কমানোসহ নিম্ন মধ্যবিত্ত, ন্যূনতম আয়শ্রেণী ও ছাত্রদের জন্য ৫০ ভাগ ভাড়ার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতিবিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

এছাড়া ৫ বছর পর্যন্ত বয়সীদের জন্য বিনা ভাড়ায় মেট্রো পরিবহনের ব্যবস্থা করে মেট্রোরেলকে জনবান্ধব, প্রত্যাশা অনুযায়ী যাত্রী পরিবহন এবং আরও বেশি কার্যকর করার উদ্দেশ্যে এসব পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার কোটি ট্রিপ তৈরি হয়। দ্রুতগতিতে ট্রিপ সম্পন্ন করার অংশ হিসেবে মেট্রো চালু করা যুগান্তকারী পদক্ষেপ।

এ নগর পরিকল্পনাবিদ বলেন, মেট্রোরেলের ভাড়া যাতে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে, সে ব্যাপারে উদ্যোগী হতে হবে। কারণ, ভাড়া বেশি হলে প্রত্যাশা অনুযায়ী যাত্রী পাওয়া যাবে না।

তিনি বলেন, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সঠিক নীতি কৌশল প্রণয়ন, বাস্তবায়ন ও যথাযথ উন্নয়নে নজরদারি প্রয়োজন, যেন মেট্রোরেলের সুফল সকল আয়-শ্রেণীর মানুষ পেতে পারে ও সার্বিক জনকল্যাণ নিশ্চিত করা যায়।

মেট্রো স্টেশনে বহু মাধ্যমভিত্তিক সমন্বিত যোগাযোগব্যবস্থা চালু করা এবং স্টেশনের আশেপাশে পথচারীদের প্রাধান্য দিয়ে হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করার প্রতি জোর দেন তিনি।

আইপিডির উপদেষ্টা এবং পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, মেট্রোরেল ঢাকাবাসীকে সুশৃংখল গণপরিবহনের নতুন স্বাদ এনে দিবে। মেট্রোরেলের আশেপাশের পরিকল্পিত উন্নয়নের জন্য ছোট ছোট প্লট একত্রীকরণ বা ল্যান্ড কনসোলিডেশন করবার উদ্যোগ নেয়া দরকার।

মেট্রোরেল চালু হলে যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ করা, স্টেশন অপরিচ্ছন্ন করা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য মেট্রোর ব্যবহারকারীদের অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে যোগাযোগবিশেষজ্ঞ ও মেট্রোরেল-সংশ্লিষ্ট ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) প্রকল্পের পরামর্শক আফসানা হক বলেন, ঢাকার ৬০-৭০ শতাংশ মানুষ গণপরিবহন ব্যবহার করেন। গণপরিবহনের মধ্যে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে আড়াই টাকার মতো, কিন্তু মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তাই স্বল্প দূরত্বে যারা যাতায়াত করবেন, তারা মেট্রো ব্যবহারে উৎসাহিত নাও হতে পারেন।

একটি শহরে তিন মিলিয়নের বেশি মানুষ বাস করলে ওই শহরে মেট্রোরেল চালু করাকে উৎসাহিত করা হয় উল্লেখ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, এই বিবেচনায় ঢাকা শহরের জন্য মেট্রো একটি কার্যকরী ব্যবস্থা। মেট্রোরেলকে কার্যকর করতে মেট্রোর পাশাপাশি সমন্বিত উপায়ে বাস সার্ভিস চালু করা এবং স্টেশনগুলোতে পর্যাপ্ত পদচারী সুবিধা ও গাড়ি পার্কিং সুবিধা রাখা প্রয়োজন। পাশাপাশি ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে ঢাকার সাথে কাছাকাছি দূরত্বের আঞ্চলিক শহরগুলোর দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

আইপিডির পরিচালক পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মেট্রো স্টেশনের ৫০০ মিটার এর মধ্যে ভবনের আকার-আয়তন-ব্যবহার সুনির্দিষ্টকরণ করা দরকার, যেন এলাকাভিত্তিক জনসংখ্যা, উন্নয়নের মাত্রা এবং অর্থনৈতিক কর্মকান্ডের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট এলাকার জন্য টেকসই ও এলাকার ভারবহন ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

তিনি বলেন, মেট্রো স্টেশনের ৫০০ মিটার প্রভাব বলয়ে বেসরকারী এপার্টমেন্ট ও ফ্ল্যাট প্রকল্পে বাধ্যতামূলক সাশ্রয়ী আবাসনের মাধ্যমে নিম্নবিত্তদের জন্য আবাসনের সুযোগ বৃদ্ধি করা দরকার।

Related Topics

টপ নিউজ

মেট্রো রেল / মেট্রোরেলের ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
  • ‘মেট্রোরেলে আগুন না দিলে, কিংবা পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না’: সমন্বয়ক হাসিবুল
  • এ মাসেই চালু হতে পারে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net