Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল: নজরুল ইসলাম খান

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
24 December, 2022, 06:40 pm
Last modified: 24 December, 2022, 11:45 pm

Related News

  • নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে: নজরুল ইসলাম খান
  • নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হলে মানুষের হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম খান
  • জামায়াতের সমর্থন বাড়ায় ভীত হয়ে বিএনপি আজগুবি অভিযোগ করছে: এহসানুল মাহবুব
  • বিএনসিসি নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানিয়েছে বিএনপি
  • সংস্কার ছাড়াও মানুষের কল্যাণের বিষয়টি বিএনপির মাথায় আছে: নজরুল ইসলাম

৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল: নজরুল ইসলাম খান

"এই দশ দফা আমাদের আদায় করতে হবে। নির্বাচনের নামে প্রহসন চলবে না। এই আন্দোলনের বিজয় মানে জনগণের বিজয়। আমরা জিতবই,” বলেন তিনি
কুমিল্লা প্রতিনিধি
24 December, 2022, 06:40 pm
Last modified: 24 December, 2022, 11:45 pm
ছবি- সংগৃহীত

আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, "আজ ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন থাকায় ঢাকায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়নি। আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে।"

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সারাদেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কুমিল্লার গণমিছিলের প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, "বাংলাদেশে যে অবৈধ কর্তৃত্ববাদী সরকার রয়েছে তার পতন ঘটাতে হবে দশ দফার ভিত্তিতে।"

"নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।"

"এই বিএনপি সবাইকে নিয়ে কাজ করতে চায়। কাউকে বাদ দিয়ে রাজনীতি করা বিএনপির আদর্শ নয়," বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, "বাংলাদেশের সকল মানুষকে একটি পরিচয় দিয়েছে বিএনপি। জিয়া দেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছেন। তিনি গার্মেন্টসে এক শিফটের জায়গায় তিন শিফট চালু করেছিলেন। প্রবাসীদের কর্মের দ্বার উন্মুক্ত করেছেন।"

"আজ আপনারা জিয়ার খেতাব কেড়ে নিতে চান। তিনি যা অর্জন করেছেন, তা তো তার যোগ্যতা দিয়ে অর্জন করেছেন।"

"আজ তারা বলেন, জিয়া ঘটনাক্রমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। যে মানুষ দেশের মানুষকে উদ্বুদ্ধ করে দেশের মানুষের উন্নয়ন ঘটিয়েছেন, তাকে আপনারা অবহেলা করেন," যোগ করেন তিনি।

নজরুল ইসলাম আরো বলেন, "সিইসি বলে আমরা ইভিএম করতে চাই যাতে রাতে ভোট না হয়। এর মানে রাতে ভোট হয়েছে। এই দশ দফা আমাদের আদায় করতে হবে। নির্বাচনের নামে প্রহসন চলবে না। এই আন্দোলনের বিজয় মানে জনগণের বিজয়। আমরা জিতবই।"

কুমিল্লা নগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন।

 

Related Topics

টপ নিউজ

নজরুল ইসলাম খান / বিএনপির গণমিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে: নজরুল ইসলাম খান
  • নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হলে মানুষের হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম খান
  • জামায়াতের সমর্থন বাড়ায় ভীত হয়ে বিএনপি আজগুবি অভিযোগ করছে: এহসানুল মাহবুব
  • বিএনসিসি নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানিয়েছে বিএনপি
  • সংস্কার ছাড়াও মানুষের কল্যাণের বিষয়টি বিএনপির মাথায় আছে: নজরুল ইসলাম

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net