Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
বিএনপিকে নিয়ে ব্যস্ত পুলিশ! এই ফাঁকে জামায়াতের মিছিল

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
24 December, 2022, 03:35 pm
Last modified: 24 December, 2022, 03:50 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা 
  • নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে
  • চলছে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ ধাপের দ্বিতীয় দিনের অবরোধ 
  • রাজধানীর বিভিন্ন স্পটে জামায়াতের অবরোধ ও মিছিল 

বিএনপিকে নিয়ে ব্যস্ত পুলিশ! এই ফাঁকে জামায়াতের মিছিল

সকাল থেকে নগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।
খুলনা প্রতিনিধি
24 December, 2022, 03:35 pm
Last modified: 24 December, 2022, 03:50 pm
ছবি-টিবিএস

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করাসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার খুলনায় গণমিছিল আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)।

তবে সকাল থেকে নগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।

বিএনপি নেতা এহতেশামুল হক শাওন বলেন, 'বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের গণমিছিল শুরু হয়ে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি। তবে আমরা দলীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণের মধ্যে সমাবেশ শুরু করবো।'

তিনি বলেন, 'আমাদের গণমিছিল বানচাল করতে সকাল থেকেই নগরীর ফেরিঘাট মোড়ে জলকামান প্রস্তুত রেখেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া দলীয় কার্যালয়ের আশেপাশে বিপুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দলীয় কার্যালয়ের সড়কে সীমিত মানুষ প্রবেশ করতে পারছে।'

তবে বিএনপির গণমিছিল ঘিরে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের শক্ত অবস্থান দেখা গেলেও অনেকটা প্রকাশ্যে খুলনায় গণমিছিল করেছে জামায়াত-শিবির।

কেন্দ্রঘোষিত ১০ দফা আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আজ নগরীতে গল্লামারী প্রধান সড়কে এক গণমিছিলের আয়োজন করা হয়।

গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। 

তিনি বলেন, "১০ দফা আন্দোলনের কর্মসূচী ঘোষণার পর থেকে সরকার ভীত হয়ে খুলনাসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতা কর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। আমরা লক্ষ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে মিথ্যা একটি মামলায় একের পর এক রিমান্ডে নেয়া হচ্ছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করে এ চলমান আন্দোলন দমন করা যাবে না। গণআন্দোলনের মুখে এ সরকারের পতন হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণের নায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।"

মহানগরী আমীর আরও বলেন, "এ অবৈধ সরকার আমীরে জামায়াতকে তথাকথিত জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখানো রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না। তাই এই স্বৈরাশাসককে হুঁশিয়ারী করে বলতে চাই অনতিবিলম্বে ডাঃ শফিকুর রহমানের মামলা বাতিল করে তাকে মুক্তি দিন। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় জনগণ আর ঘরে বসে থাকবে না। সকল জুলুম অত্যাচারের জবাব দিয়ে আমীরে জামায়াতসহ সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্ত করবে।"

এ মিছিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও মাওলানা কবিরুল ইসলাম, খুলনা মহানগরী সেক্রেটারী এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, এ্যাডঃ মুস্তাফিজুর রহমান, খুলনা মহানগরী সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর থানা আমীর শেখ আবু রাইসা, সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুল ইসলাম, খালিশপুর থানা আমীর অধ্যাপক ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মোঃ ফোরকান উদ্দীন মিঠু, হরিনটানা থানা আমীর মোঃ আব্দুল গফুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সভাপতি মোঃ জাহিদুর রহমান নাঈম, খুলনা মহানগরী সেক্রেটারী তৌহিদুর রহমান, জেলা সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সেক্রেটারী, বেলাল হোসেন প্রমুখ।  

Related Topics

টপ নিউজ

বিএনপি কার্যালয় / জামায়াতের মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা 
  • নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে
  • চলছে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ ধাপের দ্বিতীয় দিনের অবরোধ 
  • রাজধানীর বিভিন্ন স্পটে জামায়াতের অবরোধ ও মিছিল 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net