Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
স্পিকারকে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৭ সংসদ সদস্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2022, 11:30 am
Last modified: 12 December, 2022, 08:33 am

Related News

  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • উপদেষ্টা পরিষদে কাজ করা আমার জীবনের এক গৌরবময় অভিজ্ঞতা: পদত্যাগপত্রে আসিফ মাহমুদ
  • কুয়েটের ভিসি-প্রো ভিসি কেউ পদত্যাগ করেননি, এখনও দায়িত্বে; স্বাক্ষর করছেন নিয়োগ ও বদলির কাগজে
  • ‘হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করেছেন রাষ্ট্রপতি’: আসিফ নজরুলের সঙ্গে একমত সরকার 
  • ‘শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই’: মানবজমিনের প্রধান সম্পাদককে রাষ্ট্রপতি

স্পিকারকে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৭ সংসদ সদস্য

শনিবার গোলাপবাগ মাঠে দলের সমাবেশে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
টিবিএস রিপোর্ট
11 December, 2022, 11:30 am
Last modified: 12 December, 2022, 08:33 am
ছবি-ইউএনবি

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য।

দলটির পাঁচ সংসদ সদস্য সকাল ১১টার দিকে সংসদে সরাসরি গিয়ে পদত্যাগপত্র জমা দেন। বাকিরা বিএনপির হুইপের মাধ্যমে পদত্যাগপত্র দেন।

পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন: মো. জাহিদুর রহমান, ঠাকুরগাঁও-৩;  মো. মোশারফ হোসেন, বগুড়া-৪; গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬; মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২; মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩; আবদুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩; এবং রুমিন ফারহানা, মহিলা সংরক্ষিত আসন।

শনিবার গোলাপবাগ মাঠে দলের সমাবেশে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এদিন ই-মেইলের মাধ্যমে সংসদ সদস্যরা পদত্যাগপত্র পাঠান।

উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালে বিরোধী দল আওয়ামী লীগ, জামায়াত এবং জাতীয় পার্টির ১৫৪ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৭ জনই খালেদা জিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে পদত্যাগ করেছিলেন।

এদিকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'আমাদের অনেক আইনপ্রণেতা রয়েছে। সংসদে ৪৫ জনের বেশি বিরোধী দলীয় এমপিও রয়েছে। তাই আপনাদের সাতজন চলে গেলে জাতীয় সংসদ অচল হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই।' 

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করেছে বিএনপি।

গত কয়েক মাস ধরে বিএনপি যেসব দাবি জানিয়ে আসছিল, সেগুলোই স্থান পেয়েছে এই ১০ দফায়। নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন/তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা, ইভিএম বাতিল করা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা প্রভৃতি রয়েছে বিএনপির ১০ দফা দাবিতে।
 
Related Topics

টপ নিউজ

পদত্যাগপত্র / বিএনপির সাত সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • উপদেষ্টা পরিষদে কাজ করা আমার জীবনের এক গৌরবময় অভিজ্ঞতা: পদত্যাগপত্রে আসিফ মাহমুদ
  • কুয়েটের ভিসি-প্রো ভিসি কেউ পদত্যাগ করেননি, এখনও দায়িত্বে; স্বাক্ষর করছেন নিয়োগ ও বদলির কাগজে
  • ‘হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করেছেন রাষ্ট্রপতি’: আসিফ নজরুলের সঙ্গে একমত সরকার 
  • ‘শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই’: মানবজমিনের প্রধান সম্পাদককে রাষ্ট্রপতি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net