Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বিএনপির গণসমাবেশ: ঢাকা-খুলনা রুটে অগ্রিম টিকিট বিক্রি বন্ধ

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
07 December, 2022, 06:15 pm
Last modified: 07 December, 2022, 06:18 pm

Related News

  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

বিএনপির গণসমাবেশ: ঢাকা-খুলনা রুটে অগ্রিম টিকিট বিক্রি বন্ধ

খুলনা প্রতিনিধি
07 December, 2022, 06:15 pm
Last modified: 07 December, 2022, 06:18 pm
ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী গণপরিবহনগুলোর অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

গণপরিবহনগুলোর টিকিট বিক্রির বিভিন্ন কাউন্টারের ব্যবস্থাপকরা বলছেন, ৯ ডিসেম্বর ঢাকা-খুলনা রুটের বাস চলাচল বন্ধ হতে পারে। সেজন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না। এছাড়া ৯ ডিসেম্বরের পরিস্থিতি দেখে ১০ ডিসেম্বরের ব্যাপারে তারা পরে সিদ্ধান্ত নেবেন।

খুলনার রয়েল মোড়ে অন্তত ২০টি পরিবহনের বাস কাউন্টার রয়েছে। বুধবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় সবগুলো কাউন্টার থেকে ৯ ডিসেম্বরের কোন টিকিট ইস্যু করা হচ্ছে না।

বিএন লাইন পরিবহনের রয়েল মোড় কাউন্টারের ব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম বলেন, 'কেউ ৯ ডিসেম্বরের টিকিট নিতে আসলে আমরা মোবাইল নাম্বর রেখে দিচ্ছি বা তাদেরকে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওইদিন যদি বাস চলাচল করে তবে যাত্রীদের ফোন করে জানাব।'

মফিজুল আরও বলেন, '৯ ডিসেম্বর বাস চলাচল করবে না, আমরা এমন কোনো তথ্য এখনো পাইনি। তবে বন্ধ হতেও পারে, না-ও হতে পারে। মালিকপক্ষ থেকে এখনো কিছু জানায়নি।'

কাউন্টারগুলোতে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলেও জানা গেছে, ওই দিনের টিকিট অগ্রিম না কাটতে পরামর্শ দেওয়া হচ্ছে কাউন্টারগুলি থেকে।

শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, 'আমি ৯ তারিখে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছিলাম। তবে কাউন্টার থেকে টিকিট দেয়নি। তাই ৮ তারিখের টিকিট কেটেছি।'

তবে যাত্রীরা স্বেচ্ছায় নিতে চাইলে কিছু কাউন্টার থেকে তাদের টিকিট ইস্যু করা হচ্ছে। ফাল্গুনী পরিবহনের কর্তৃপক্ষ বলছে, 'আমার টিকিট ইস্যু করছি। তবে ৯ তারিখ বাস চলবে, সেই নিশ্চয়তা দিতে পারছি না। যাত্রীরা চাইলে টিকিট কাটবে, না চাইলে কাটবে না।'

খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন সোনা বলেন, 'ঢাকা-খুলনা রুটের পরিবহন আমাদের আওতায় না। এটা চলবে কি চলবে না, তা ঢাকা থেকে নির্ধারণ করা হয়। তবে ৯ ডিসম্বর বা ১০ ডিসম্বর বাস চলবে না এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।'   

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গণপরিবহন / গণসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net