Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
খোলাবাজারে বিক্রির জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি

বাংলাদেশ

ইউএনবি
30 November, 2022, 05:05 pm
Last modified: 30 November, 2022, 05:11 pm

Related News

  • সার সংগ্রহের জরুরি দৌড়ঝাঁপ: যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহে বিঘ্নের মধ্যে বিকল্প উৎসের সন্ধানে সরকার
  • সরকারের ইউরিয়া আমদানিতে যুক্ত হচ্ছে ব্র্যাক ও প্রাইম ব্যাংক; ১,০০০ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি চায় বিসিআইসি
  • বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ২০৪ টাকা
  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার

খোলাবাজারে বিক্রির জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি

এছাড়া, ৮০ হাজার মেট্রিক টন সার আমদানিতে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবেও সম্মতি দিয়েছে সরকারি ক্রয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি।  
ইউএনবি
30 November, 2022, 05:05 pm
Last modified: 30 November, 2022, 05:11 pm

সরকারি ক্রয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি বুধবার (৩০ নভেম্বর) এক ভার্চুয়াল সভায় ছয়টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এরমধ্যে সয়াবিন তেল ক্রয় এবং সার আমদানির দুটি প্রস্তাবও ছিল। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা অংশ নেন। 

এতে অনুমোদিত এক প্রস্তাব অনুসারে, খোলাবাজারে বিক্রয় কর্মসূচির (ওএমএস) জন্য রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয় সরবরাহকারীদের থেকে ২ কোটি ২০ লাখ টন সয়াবিন কিনবে। 

তবে কোন কোন কোম্পানি এই সরবরাহের দায়িত্ব পাবে এবং সরাসরি ক্রয় নাকি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী নির্বাচন করা হবে– এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান বৈঠকে নেওয়া সিদ্ধান্তটি সম্পর্কে বলেন, তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি বৈঠকে উত্থাপন করা হয়, এবিষয়ে আগে থেকে আমার বিস্তারিত জানা ছিল না।   

এছাড়া, ৮০ হাজার মেট্রিক টন সার আমদানিতে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি।  

অনুমোদিত একটি প্রস্তাবের আওতায়, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট অভ পটাশ (এমওপি) সার সরকার পর্যায়ে চুক্তির মাধ্যমে কিনবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এতে ব্যয় হবে ৩৫৮.৪৮ কোটি টাকা। 

প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৭৯.৬৫ ডলার। আগে এমওপি সারের টনপ্রতি দাম ছিল ৭৭৮.১৭ টাকা। 

এছাড়া, মরক্কোর ওসিপি, এসএ থেকে সরকার পর্যায়ে চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট সার আমদানি করবে বিএডিসি। এর ব্যয় ধরা হয়েছে ১৫০.৬৭ কোটি টাকা। 

প্রতি মে.টন টিএসপি সারের দাম পড়বে ৪৭৪ ডলার, যা আগে ছিল ৬৮৭.২৫ ডলার। 

পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত ঢাকা ওয়াসা'র তিনটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি।  

Related Topics

টপ নিউজ

সরকারি ক্রয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি / টিসিবি / সয়াবিন তেল / সার আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • সার সংগ্রহের জরুরি দৌড়ঝাঁপ: যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহে বিঘ্নের মধ্যে বিকল্প উৎসের সন্ধানে সরকার
  • সরকারের ইউরিয়া আমদানিতে যুক্ত হচ্ছে ব্র্যাক ও প্রাইম ব্যাংক; ১,০০০ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি চায় বিসিআইসি
  • বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ২০৪ টাকা
  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net