Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
১৫ বছর পর দাম বাড়ছে স্যালাইনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2022, 09:10 pm
Last modified: 20 November, 2022, 09:19 pm

Related News

  • এ মাসেই পুরোদমে আইভি ফ্লুইড উৎপাদন শুরু করছে রাষ্ট্রায়ত্ত এসেনসিয়াল ড্রাগস, কমবে খরচ
  • এসএমসি'র ৫০ বছর পূর্তি: বছরে বাজারজাত করে দেড়শ কোটি প্যাকেট স্যালাইন
  • ডেঙ্গুর সংক্রমণ বাড়লে স্যালাইন সংকট ও দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • হিটওয়েভে আপনার শিশুকে সুস্থ রাখতে যা করবেন
  • ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, স্যালাইন সংকট এড়ানোর পথ খোঁজা হচ্ছে

১৫ বছর পর দাম বাড়ছে স্যালাইনের

দেশের শীর্ষ স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন-এর এক আবেদনের প্রেক্ষিতে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন দাম কবে থেকে কার্যকর হবে তা এখনো জানানো হয়নি।
টিবিএস রিপোর্ট
20 November, 2022, 09:10 pm
Last modified: 20 November, 2022, 09:19 pm
প্রতীকী ছবি। সংগৃহীত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্যালাইনের দাম তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

দেশের শীর্ষ স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন-এর এক আবেদনের প্রেক্ষিতে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন দাম কবে থেকে কার্যকর হবে তা এখনো জানানো হয়নি।

রোববার (২০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঔষধের মূল্য নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

লিবরা ইনফিউশনের ২৩টির মতো স্যালাইন পণ্য রয়েছে বাজারে। এগুলো প্রতি প্যাকেট ৩৫ থেকে ১৪৫ টাকার মধ্যে বিক্রি হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব  ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ডলারের রেট বেড়ে যাওয়া, উৎপাদন খরচ বাড়াসহ বিভিন্ন কারণ দেখিয়ে স্যালাইনের দাম বাড়ানোর আবেদন করেছিল লিবরা ইনফিউশন। তাদের দাবি ছিল অনেক বেশি, তবে আমরা ৩-৫ টাকা দাম বাড়িয়েছি।

দাম বাড়ার ফলে, আগে যে স্যালাইনটি ৬৫ টাকা ছিলে এখন তার দাম হবে ৭০ টাকা। কোম্পানিটির স্যালাইনের দাম গত ১৫ বছর ধরে বাড়েনি বলে জানান ড. হাওলাদার।

ওষুধের মূল্যবৃদ্ধির এ সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, এবং বাংলাদেশ কনজুমার্স এসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি'র প্রতিনিধিরা।

এর আগে গত জুন মাসে ওষুধের মূল্য নির্ধারণ কমিটির ৫৮তম সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় বহুল ব্যবহৃত ২০টি ওষুধের কোনো কোনোটির ১৩২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল।

Related Topics

টপ নিউজ

স্যালাইন / স্যালাইনের মূল্যবৃদ্ধি / লিবরা ইনফিউশনস লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • এ মাসেই পুরোদমে আইভি ফ্লুইড উৎপাদন শুরু করছে রাষ্ট্রায়ত্ত এসেনসিয়াল ড্রাগস, কমবে খরচ
  • এসএমসি'র ৫০ বছর পূর্তি: বছরে বাজারজাত করে দেড়শ কোটি প্যাকেট স্যালাইন
  • ডেঙ্গুর সংক্রমণ বাড়লে স্যালাইন সংকট ও দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • হিটওয়েভে আপনার শিশুকে সুস্থ রাখতে যা করবেন
  • ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, স্যালাইন সংকট এড়ানোর পথ খোঁজা হচ্ছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net