Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
জাতীয় নির্বাচনে ৪৫ হাজার কেন্দ্রের সিসি ফুটেজ দেখে নির্বাচনের সুষ্ঠুতা রক্ষা অকল্পনীয়: সুজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2022, 10:45 am
Last modified: 23 October, 2022, 10:51 am

Related News

  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার
  • এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে
  • সংসদে কোটিপতি ২৭১ জন, ৫ কোটির বেশি সম্পদ ১৮৭ জনের: সুজন

জাতীয় নির্বাচনে ৪৫ হাজার কেন্দ্রের সিসি ফুটেজ দেখে নির্বাচনের সুষ্ঠুতা রক্ষা অকল্পনীয়: সুজন

সংগঠনটি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করে।
টিবিএস রিপোর্ট
23 October, 2022, 10:45 am
Last modified: 23 October, 2022, 10:51 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি ঠেকাতে হলে কমিশনকে তাদের হাতে থাকা 'নিউক্লিয়ার অপশন' অর্থাৎ নির্বাচন স্থগিত বা নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানানো ও নির্বাচনী ফলাফল বাতিলের ক্ষমতা ব্যবহার করতে হবে বলে উল্লেখ করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

শনিবার সুজন আয়োজিত 'কী বার্তা দিল গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন' শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করে।

লিখিত বক্তব্যে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, গাইবান্ধার উপনির্বাচন কতগুলো গুরুত্বপূর্ণ বার্তা বয়ে আনল। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকার না চাইলে সামান্য একটি উপনির্বাচনেও কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

'এ ক্ষেত্রে তারা তাদের অস্ত্রভান্ডারে থাকা 'নিউক্লিয়ার অপশন' ব্যবহার করে কারচুপির ঘটনা ও বিতর্কিত নির্বাচন ঠেকাতে পারে।'

তবে জনগণের স্বার্থরক্ষায় জাতীয় নির্বাচন স্থগিতের সম্ভাবনা এড়াতে বদিউল আলম নির্বাচন কমিশনকে পরামর্শ দেন, সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক দলকে কমিশন নির্বাচনকালীন সরকারব্যবস্থা সম্পর্কিত সাংবিধানিক কাঠামোতে পরিবর্তন এনে, পরবর্তী জাতীয় নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানাতে পারে।

একইসঙ্গে নিজেদের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের জন্য এই নির্বাচনে দুর্বল ও জালিয়াতির যন্ত্র ইভিএম ব্যবহার থেকে কমিশনকে সরে আসতে হবে, যোগ করেন তিনি।

'তবে আমাদের অতীতের এবং গাইবান্ধার উপনির্বাচনের অভিজ্ঞতা বলে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব নয়।'

সাংবাদিকের প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেন, নির্বাচনকালীন একটি সরকার দরকার আছে। তবে সেটা রাজনৈতিক দল নিজেরা বসেই ঠিক করবে। এজন্য রাজনৈতিক ঐক্যমত্য এবং সমঝোতা প্রয়োজন।

এদিকে গাইবান্ধা উপনির্বাচনের পর গণমাধ্যমে দেয়া বক্তব্যে কমিশন কয়েকটি বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ সুজন সম্পাদকের।

'তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, ইভিএম নিয়ে একমাত্র সমস্যা হলো ভোটের গোপন কক্ষে ডাকাতের উপস্থিতি এবং ভোটে কারচুপির মোক্ষম সমাধান হলো ভোটকক্ষে সিসি ক্যামেরা।'

কিন্তু জাতীয় নির্বাচনে যেখানে প্রায় ৪৫ হাজার কেন্দ্র থাকবে এবং নির্বাচনী কক্ষ হবে কয়েক লক্ষ, সেখানে কমিশনের পক্ষ থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে নির্বাচনের সুষ্ঠুতা নির্ধারণ অকল্পনীয়, তিনি যোগ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, সিসি ক্যামেরা কিংবা ইভিএম ব্যবহার করে ৩০০ আসনে সুষ্ঠ ভোট আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হবে না।

গাইবান্ধা-৫ এর উপ-নির্বাচন বন্ধের সাহসী সিদ্ধান্তের জন্য কমিশনকে সাধুবাদ জানিয়ে তিনি সন্দেহ পোষণ করে বলেন,'অতীতে যেকোনো নির্বাচনের শেষে অনিয়মের অভিযোগ তুললেও কমিশনের পক্ষ থেকে কিছু বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হওয়ার দাবি করা হত। এদিকে গাইবান্ধার নির্বাচনে গোপন কক্ষে 'ডাকাত' পড়ার আশঙ্কা এবং সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্ভাব্য অসহযোগিতার ব্যাপার কমিশনের জানার কথা। তাই আগেই ব্যবস্থা না নিয়ে এগুলো ঘটতে দেওয়ার, ডাকাত ধরার এবং সরকারি কর্মকর্তাদের অসহযেগিতা উদ্ঘাটনের জন্য কমিশনের উৎপেতে থাকা সন্দেহজনক।'

এখন দেখার বিষয় কমিশন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিনা, এর মাধ্যমেই তাদের কঠোরতার প্রমাণ পাওয়া যাবে, বলেন বদিউল আলম।

Related Topics

টপ নিউজ

সুজন / নির্বাচন কমিশন / গাইবান্ধা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার
  • এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে
  • সংসদে কোটিপতি ২৭১ জন, ৫ কোটির বেশি সম্পদ ১৮৭ জনের: সুজন

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net