Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
খুলনায় বিএনপির সমাবেশের আগে আ.লীগের মহড়া

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
21 October, 2022, 08:00 pm
Last modified: 21 October, 2022, 08:10 pm

Related News

  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

খুলনায় বিএনপির সমাবেশের আগে আ.লীগের মহড়া

‘সারাদেশ ব্যাপী বিএনপির সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের প্রতিবাদ’- শিরোনামের ব্যানারে সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
খুলনা প্রতিনিধি
21 October, 2022, 08:00 pm
Last modified: 21 October, 2022, 08:10 pm

আগামীকাল শনিবার দিনব্যাপী খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের একদিন আগে সমাবেশ ও মহড়ায় নেমেছে খুলনা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। 

আজ শুক্রবার বিকেল ৪ টায় খুলনার শিববাড়ী মোড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ করা হয়। পরে বিকেল ৫ টায় সেখান থেকে মিছিল আকারে বিএনপির সমাবেশ স্থল সোনালী ব্যাংক চত্বর অতিক্রম করে দলীয় কর্যালয়ে পৌঁছায় তারা।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারীসহ অনেকে।

'সারাদেশ ব্যাপী বিএনপির সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের প্রতিবাদ'- শিরোনামের ব্যানারে সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ বলেন, 'এই দেশের যত উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের আমলে। উন্নয়ন করে শেখ হাসিনা, আর তাকে নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি। শেখ হাসিনার যদি একটা পশমেওর ক্ষতি হয়, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না।'

তিনি আরও বলেন, 'সারা দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির মিথ্যাচার করছে। তাদের সতর্ক করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যূত করা যাবে না।'

বিএনপির নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগের মিছিল যাওয়ার সময়ে বিএনপির কিছু ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি।

বিএনপির বিভাগীয় সমাবেশের মিডিয়া উপ-কমিটি আহবায়ক এহতেশামুল হক শাওন বলেন, 'নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশের পক্ষ থেকে আমাদের দেরীতে মঞ্চ বানাতে বলা হয়েছিল। তাই আমরা রাতে কাজ শুরু করেছি।'

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু বলেন, 'আওয়ামী লীগ যতই শক্তি দেখানোর মহড়া করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আগামীকাল আমাদের সমাবেশে জনসমুদ্র হবে।'

তিনি আরও বলেন,  'আমাদের সমাবেশে যাতে লোক কম হয়, সে জন্য বাস, লঞ্চ বন্ধ করা হয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা পাঁয়ে হেটে সমাবেশে চলে আসছেন। পুলিশের পক্ষ থেকে গ্রেফতার আতঙ্ক চড়ানো হচ্ছে। গত এক রাতে ৫০ জনের বেশি নেতাকর্মী আটক হয়েছেন। এসব পুরানো খেলা, এগুলি করে বিএনপিকে দমানো যাবে না।'

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভুঁইয়া বলেন, 'আমরা বিএনপির কোন নেতাকর্মীদের গ্রেপ্তার করছি না। পুলিশের রুটিন ওয়ার্ক মোতাবেক পরোয়ানার আসামীদের গ্রেফতরা করা হচ্ছে। সমাবেশে জন্য আমাদের পক্ষ থেকে বিএনপিকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।'

 

Related Topics

টপ নিউজ

মহড়া / আওয়ামী লীগ / বিএনপি / সমাবেশ / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net