Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
চট্টগ্রামে সমাবেশে যাওয়ার পথে বিএনপির গাড়িবহরে হামলা, আহত ৩০

বাংলাদেশ

ইউএনবি
12 October, 2022, 07:20 pm
Last modified: 12 October, 2022, 07:40 pm

Related News

  • মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ৬৮ জন
  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

চট্টগ্রামে সমাবেশে যাওয়ার পথে বিএনপির গাড়িবহরে হামলা, আহত ৩০

চট্টগ্রামে প্রথম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপির গাড়িবহরের প্রায় ১৫টি গাড়ি হামলার শিকার হয়।
ইউএনবি
12 October, 2022, 07:20 pm
Last modified: 12 October, 2022, 07:40 pm
ছবি: ইউএনবি

চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে বিএনপির গাড়ি বহরে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। 

ফেনীর দাগনভূঁইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, বুধবার ফেনীর মধ্য দিয়ে যাওয়ার সময় বিএনপির গাড়িবহরের প্রায় ১০-১২টি গাড়িতে একের পর এক হামলা ও ভাঙচুর করা হয়।

'ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ পয়েন্টে আমাদের গাড়িবহরের মোট ১৫টি গাড়ি হামলার শিকার হয়। হামলায় আমাদের দলের ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। তবে অসংখ্য বাধা অতিক্রম করেও সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়,' বলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

ছবি: ইউএনবি

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, দলের সদস্যরা প্রায় ১০০টি গাড়ি, মাইক্রোবাস ও বাসে করে চট্টগ্রামে যান।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে দলীয় কর্মীদের হত্যা এবং ২০২৩ সালের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে বিএনপি এই সমাবেশের ঘোষণা দেয়।

দলের সর্বশেষ কর্মসূচি হিসেবে ঘোষিত বিভাগীয় সমাবেশের প্রথম সমাবেশ ছিল চট্টগ্রামে। আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় সম্মিলিত সমাবেশের আগে প্রতি সপ্তাহে দেশের প্রতিটি বিভাগে বিএনপির সমাবেশ আয়োজিত হবে। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিভাগীয় সমাবেশ / সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ৬৮ জন
  • সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রান্তে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net