Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
অফার থাকলেও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি ফার্নিচার মেলায় 

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
08 October, 2022, 12:00 pm
Last modified: 08 October, 2022, 12:07 pm

Related News

  • নতুন বিনিয়োগে চট্টগ্রামের ফার্নিচার শিল্পে ফের আশার সঞ্চার
  • রপ্তানিতে সম্ভাবনাময় ফার্নিচার খাত, প্রয়োজন নীতি সহায়তা 
  • ১৭তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধন
  • শেরী পাড়া: সামাজিক বনায়ন ও ১৯৮৮-র বন্যা থেকে জন্মানো দেশের বৃহত্তম ফার্নিচার হাব
  • প্রত্যন্ত গ্রামের বাঁশ-বেতের ফার্নিচার বিক্রি হচ্ছে সারাদেশে

অফার থাকলেও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি ফার্নিচার মেলায় 

হাতিল, আখতার, নাভানা, পারটেক্স, রিগাল-সহ ৩৪টি প্রতিষ্ঠানের ১৮২টি স্টল নিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে পাঁচ দিনব্য়াপী এ মেলা
মো. জাহিদুল ইসলাম
08 October, 2022, 12:00 pm
Last modified: 08 October, 2022, 12:07 pm
ছবি- টিবিএস

করোনা মহামারির কারণে দুই বছর পর বৃহস্পতিবার শুরু হওয়া দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন জাতীয় ফার্নিচার মেলায় বেড়েছে দর্শনার্থী। মেলার প্রথম দিনে দর্শনার্থীদের উপস্থিতি কম থাকলেও শুক্রবার দুপুরের পর থেকে তা বাড়তে থাকে।

রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলা ১৭তম জাতীয় ফার্নিচার মেলায় একই ছাদের নিচে হাতিল, আখতার, নাভানা, পারটেক্স, রিগাল, নাদিয়া, ব্রাদার্সসহ ৩৪টি প্রতিষ্ঠানের ১৮২টি স্টল ঘুরে পছন্দের ফার্নিচার খুঁজে নিচ্ছেন দর্শনার্থীরা।

প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এবারের মেলাতে দর্শনার্থীদের আগ্রহ বেশি বেডরুমের ফার্নিচারের দিকে। এছাড়া সোফা, ডাইনিংয়েও আগ্রহী ক্রেতারা।

শুক্রবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির দুটি হলরুমে চলা ফার্নিচার মেলা সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মাঝে তাদের পণ্যের বিশেষত্ব ও ডিসকাউন্টের বিষয় তুলে ধরছেন। 

মেলাতে সব ফার্নিচার প্রদর্শনের সুযোগ না থাকায় বেশ কিছু প্রতিষ্ঠান ক্রেতাদের পছন্দের ফার্নিচার ডিসপ্লেতে দেখার সুযোগ করে দিচ্ছে। 

মেলায় প্রতিষ্ঠানগুলো ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঢাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারির সুবিধা দিচ্ছে। স্বল্প খরচে ঢাকার বাইরেও তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়ার সুযোগ রেখেছে কয়েকটি প্রতিষ্ঠান।

বাসার খাট এবং পছন্দের ফার্নিচার কিনতে মেলায় আসা ইসরাত জাহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা চাইলেই বাসার কাছের শো-রুমে গিয়ে ফার্নিচার কিনতে পারি কিন্তু মেলায় আসার উদ্দেশ্যই হচ্ছে একই সাথে দেশের এতগুলো ব্র্যান্ডের পণ্য দেখে আমার জন্য কোনটি কমফোর্ট হবে সেটি বাছাই করে নেওয়া। তবে মেলাতে ব্র্যান্ডগুলোর সব ফার্নিচার দেখার সুযোগ নেই। সেক্ষেত্রে তারা অনলাইনে দেখাচ্ছে।"

পরিবারসহ মেলায় আসা আকিব খান টিবিএসকে বলেন, "মেলায় আসার উদ্দেশ্যই হচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘুরে বাসার শিশু থেকে শুরু করে সবার পছন্দ মতো ফার্নিচার বেছে নিতে পারা। তাছাড়া সবাই ই কোনো না কোনো ছাড় দিচ্ছে পণ্য কিনলে।"

বহু ফার্নিচারের মার্কেটিং হেড শাবাব বিন জাহাঙ্গীর টিবিএসকে বলেন, "মেলায় দর্শনার্থীর উপস্থিতি প্রথম দিকে কম থাকলেও এখন বাড়ছে। তবে বিক্রি কম হচ্ছে। অনেকেই আসছেন তারা ঘুরে দেখছেন এবং পছন্দ করে যাচ্ছেন। আশা করি মেলার শেষ দুদিন বিক্রি ভালো হবে।"

তিনি বলেন, মেলা থেকে কেউ পন্য অর্ডার করলে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া পণ্যের ধরন অনুযায়ী একেবারে কম খরচে ঢাকা ও ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছেন তারা। কোনো কোনো ক্রেতাকে আবার ফ্রি ডেলিভারিও দিচ্ছেন।

রিগাল ফার্নিচার মেলাতে ১০% ফ্লাট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া বিভিন্ন ব্যাংকে ইএমআই সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

রিগাল ফার্নিচারের ডেপুটি ম্যানেজার মারুফ হাসান টিবিএসকে বলেন, "এবারের মেলাতে ক্রেতাদের বেডরুম সেট ও ডাইনিং সেটের প্রতি আগ্রহ বেশি। দর্শনার্থীদের ভিড় বাড়লেও বিক্রি কম হচ্ছে।"

হাতিল ফার্নিচারের সিনিয়র মার্কেটিং অফিসার মো. সাখাওয়াত হোসেন টিবিএসকে বলেন, "গত দুই বছর আগের মেলার থেকে এ বছর ভালো সাড়া পাচ্ছি। ক্রেতারাও খুশি মেলাতে এসে। আমাদের প্রথম দিন অর্ডার কম ছিল কিন্তু ২য় দিনে অর্ডার বেড়েছে।"

হাতিল মেলা উপলক্ষে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। 

ব্রাদার্স ফার্নিচারের এক্সিকিউটিভ মো. শাহিন শেখ টিবিএসকে বলেন, "আমরা ১৫% পর্যন্ত ছাড় দিচ্ছি। কেউ বিকাশে পেমেন্ট করলে ১০ হাজার টাকায় ১ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি।"

এক্সপোজ ফার্নিচারের ফ্যাক্টরি ম্যানেজার কাজী মানিক টিবিএসকে বলেন, "আমরা ১৫% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি এছাড়া ইএমআই ফ্যাসিলিটি আছে। ঢাকায় সবসময় আমাদের পণ্যের ডেলিভারি ফ্রি।"

আখতার ফার্নিচারের সেলস এক্সিকিউটিভ মো. তারেক আজিজ টিবিএসকে বলেন, "ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি ফ্রি। মেলাতে ১২% ছাড় রয়েছে। আশা করছি মেলার শেষের দিকে বিক্রি বাড়বে। এখন লোকজন আসছেন, দেখছেন, বিক্রি খুব কম হচ্ছে।"

হাইটেক লাইফস্টাইল অ্যান্ড ফার্নিচারের হেড অব সেলস সামিউল বসির টিবিএসকে বলেন, "এবছর মেলায় রেসপন্স ভালো। ডাইনিং, সোফা, বেড তিনটির প্রতিই আগ্রহ আছে। আমরা ইএমআই সুবিধায় ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্ট দিচ্ছি প্রায় ২০টি ব্যাংকের কার্ডে।"

এদিকে মেলায় অংশ নেওয়া ফোম, ম্যাট্রেস, পিলো বিক্রয়কারী প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন গ্রুপ তাদের প্রডাক্টগুলো ডিসপ্লে করে দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণের চেষ্ঠা করছে। তবে তাদের উদ্দেশ্য বিক্রি নয়, তাদের পণ্যগুলোর সাথে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়া।

প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার তপন কুমার সরকার টিবিএসকে বলেন, "আমরা মেলায় এসে ক্রেতাদের সাথে একটি সম্পর্ক তৈরির চেষ্টা করছি। সারাদেশে ২৫০টির মতো ডিলার রয়েছে আমাদের। বিভিন্ন প্রতিষ্ঠানকেও আমরা পণ্য সরবরাহ করি।"

বৃহস্পতিবার ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
 

Related Topics

টপ নিউজ

ফার্নিচার শিল্প / জাতীয় ফার্নিচার মেলা / হাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • নতুন বিনিয়োগে চট্টগ্রামের ফার্নিচার শিল্পে ফের আশার সঞ্চার
  • রপ্তানিতে সম্ভাবনাময় ফার্নিচার খাত, প্রয়োজন নীতি সহায়তা 
  • ১৭তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধন
  • শেরী পাড়া: সামাজিক বনায়ন ও ১৯৮৮-র বন্যা থেকে জন্মানো দেশের বৃহত্তম ফার্নিচার হাব
  • প্রত্যন্ত গ্রামের বাঁশ-বেতের ফার্নিচার বিক্রি হচ্ছে সারাদেশে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net