Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
রহিমা বেগম নিখোঁজের ঘটনা ‘অপহরণ’ নয়, জানালো পিবিআই

বাংলাদেশ

ইউএনবি
28 September, 2022, 01:35 pm
Last modified: 28 September, 2022, 01:41 pm

Related News

  • গুমের নাটক সাজিয়ে ফেঁসে যাচ্ছেন মরিয়ম মান্নান ও তার পরিবার
  • মায়ের বিচার চেয়ে আদালতে মরিয়মের ভাইয়ের জবানবন্দি
  • মা আত্মগোপনে ছিলেন, রহিমার দেওয়া জবানবন্দি বদলাতে চান মেয়ে মরিয়ম
  • মরিয়ম কি ফেঁসে যাচ্ছেন!
  • বাদির জিম্মায় মুক্তি পেলেন রহিমা বেগম

রহিমা বেগম নিখোঁজের ঘটনা ‘অপহরণ’ নয়, জানালো পিবিআই

মামলায় গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান রহস্যজনকভাবে এই নিখোঁজের পেছনের ‘মাস্টারমাইন্ড’।
ইউএনবি
28 September, 2022, 01:35 pm
Last modified: 28 September, 2022, 01:41 pm
ছবি- সংগৃহীত

ফরিদপুরে জীবিত খোঁজ পাওয়া রহিমা বেগমের 'নিখোঁজ' হওয়ার ঘটনা 'অপহরণ' নয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার পিবিআই খুলনার পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, 'খুলনার দৌলতপুরের বাসা থেকে অপহরণের কোনো প্রমাণ আমরা পাইনি।'

তিনি বলেন, 'আমরা এখনও মামলাটি তদন্ত করছি। রহিমা বেগম তার নিখোঁজ হওয়ার বিষয়ে মিথ্যা অভিযোগ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে, মামলায় গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান রহস্যজনকভাবে এই নিখোঁজের পেছনের 'মাস্টারমাইন্ড'। মরিয়মসহ ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হলে সত্য উদঘাটন করা যাবে বলে জানান তারা।

২৯ দিন ধরে 'নিখোঁজ' থাকা রহিমা বেগমের জবানবন্দি ২৫ সেপ্টেম্বর আদালতে রেকর্ড করার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

বাদীর আইনজীবী আফরুজ্জামান টুটুল জানান, পরে তাকে খুলনার বয়রা এলাকায় তার ছোট মেয়ে আদুরী আক্তারের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রহিমা তার বিবৃতিতে 'জমি বিরোধের জেরে অপহরণ' হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।

তিনি বলেন, তাকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি নিজে ফরিদপুর যান।

আগের রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে রহিমাকে উদ্ধার করে পুলিশ।

খুলনায় পিবিআই কার্যালয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় রহিমা দাবি করেন, 'আমার বাড়ির সামনে থেকে অজ্ঞাতপরিচয়ে কয়েকজন আমাকে অপহরণ করে নিয়ে যায়।'

এ সময় রহিমার বরাত দিয়ে মুশফিকুর রহমান জানান, 'গোলাম কিবরিয়া ও মো. মহিউদ্দিন নামে দুই ব্যক্তি যাদের সাথে জমি নিয়ে রহিমার বিরোধ ছিল তারা জোরপূর্বক একটি খালি কাগজে তার স্বাক্ষর নিয়ে মাত্র এক হাজার টাকা দিয়ে তাকে দূরবর্তী স্থানে ফেলে রেখে যায়।'

Related Topics

টপ নিউজ

রহিমা বেগম / মরিয়ম মান্নান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • গুমের নাটক সাজিয়ে ফেঁসে যাচ্ছেন মরিয়ম মান্নান ও তার পরিবার
  • মায়ের বিচার চেয়ে আদালতে মরিয়মের ভাইয়ের জবানবন্দি
  • মা আত্মগোপনে ছিলেন, রহিমার দেওয়া জবানবন্দি বদলাতে চান মেয়ে মরিয়ম
  • মরিয়ম কি ফেঁসে যাচ্ছেন!
  • বাদির জিম্মায় মুক্তি পেলেন রহিমা বেগম

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net