Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
বৃহস্পতিবার নতুন পরিচালনা পর্ষদ পাচ্ছে ইভ্যালি, পরিচালকের দায়িত্বে শামীমা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2022, 03:15 pm
Last modified: 21 September, 2022, 03:29 pm

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড 

বৃহস্পতিবার নতুন পরিচালনা পর্ষদ পাচ্ছে ইভ্যালি, পরিচালকের দায়িত্বে শামীমা 

ইভ্যালির মোট সম্পদ বর্তমানে ১২১ কোটি টাকা। কিন্তু তাদের কাছে গ্রাহক ও ব্যবসায়ীদের ১ হাজার কোটি টাকারও বেশি পাওনা রয়েছে।
টিবিএস রিপোর্ট
21 September, 2022, 03:15 pm
Last modified: 21 September, 2022, 03:29 pm

বৃহস্পতিবার বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভালির দায়িত্ব নেবে নতুন পরিচালনা পর্ষদ।

গত মাসের শেষের দিকে বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ কর্তৃক গৃহীত হাইকোর্টের (এইচসি) আদেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন পর্ষদের নেতৃত্বে থাকবেন শামীমা নাসরিন। 

ইভ্যালির জন্য ১১ মাস আগে আদালতের গঠন করে দেওয়া ৫ সদস্যের পরিচালনা পর্ষদ সোমবার পদত্যাগ করেছে। সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ছিলেন ওই পর্ষদের প্রধান। 

শামীমা নাসরিন, তার মা এবং শ্যালককে আগামীকাল (২২ সেপ্টেম্বর) ইভ্যালির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

১০ আগস্ট ইভ্যালির সাবেক চেয়ারম্যান তাদের কার্যক্রম পুনরায় চালু করার জন্য আদালত-নিযুক্ত বোর্ডের কাছে আবেদন করেন।

আবেদনে তিনি নিজেকে, তার মা এবং তার বোনের স্বামীকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করতে বলেন।

আবেদনে আরো বলা হয়, কোম্পানির ৫০ শতাংশ শেয়ারের মধ্যে ২০ শতাংশ শেয়ার সাবেক চেয়ারম্যান ইতোমধ্যে তার মা এবং আত্মীয়ের নামে স্থানান্তর করেছেন।

হাইকোর্টের নির্দেশনা অনুসারে, নতুন পরিচালনা পর্ষদকে ইভ্যালির জন্য স্বতন্ত্র পরিচালক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে নিয়োগ করতে হবে।

মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা যুগ্ম সচিবের চেয়ে নিচের কোনো পদে থাকতে পারবেন না। নতুন বোর্ডে ই-ক্যাবের একজন প্রতিনিধিও থাকবেন।

২০১৮ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে ইভ্যালি। গ্রাহকদের আকর্ষণ করার জন্য অস্বাভাবিক হারে ডিসকাউন্ট অফার করতো ইভ্যালি। গ্রাহকদের থেকে অগ্রিম অর্থ নিয়ে কয়েক মাস পর পণ্য সরবরাহ করা হতো।

এ বিষয়টি স্পষ্ট ছিল যে, আগের অর্ডারের টাকা তারা নতুন গ্রাহকদের থেকেই নিতো। 

পরবর্তীতে একজন গ্রাহকের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ২২ সেপ্টেম্বর ইভ্যালির সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের উপর স্থগিতাদেশ দেয়।

ই-কমার্স প্ল্যাটফর্মটি অবিলম্বে বন্ধ করার জন্য কেন একজন লিকুইডেটর নিয়োগ করা হবে না তা জিজ্ঞাসা করে আদালত একটি রুল জারি করে।

এরপর ২০২১ এর ১৮ অক্টোবর ই-কমার্স প্ল্যাটফর্মের দায়বদ্ধতা পরিচালনা, নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের জন্য একটি চার সদস্যের নতুন বোর্ড গঠন করে হাইকোর্ট।

ইভ্যালির নিজস্ব মূল্যায়ন অনুসারে, তাদের মোট সম্পদ বর্তমানে ১২১ কোটি টাকা। কিন্তু তাদের কাছে গ্রাহক ও ব্যবসায়ীদের ১ হাজার কোটি টাকারও বেশি পাওনা রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

শামীমা নাসরিন / ইভ্যালি / ইভ্যালি চেয়ারম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net