Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
যানজট কমাতে পাইলট প্রকল্প হিসেবে স্কুলবাস চালু করবে উত্তর সিটি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2022, 09:20 am
Last modified: 08 September, 2022, 09:35 am

Related News

  • বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার: এনবিআর চেয়ারম্যান
  • স্কুল বন্ধ থাকলে ঢাকার যানজট তুলনামূলক কম থাকে! তাহলে কেন স্কুল বাস বাড়ানো হয় না?
  • অভিভাবকদের দুশ্চিন্তা কমিয়েছে অ্যাপ-ভিত্তিক পিউপিল স্কুল বাস
  • মশা দমনে এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি 
  • আপাতত ‘ভুল’ পদ্ধতিতেই চলবে ঢাকা উত্তরের মশা নিধন 

যানজট কমাতে পাইলট প্রকল্প হিসেবে স্কুলবাস চালু করবে উত্তর সিটি  

প্রাথমিকভাবে ৪টি ইংলিশ মিডিয়াম স্কুলে পাইলট প্রকল্প হিসেবে স্কুল বাস চালু করা হবে।
টিবিএস রিপোর্ট
08 September, 2022, 09:20 am
Last modified: 08 September, 2022, 09:35 am
প্রতীকি ছবি

রাজধানী ঢাকায় যানজট কমিয়ে আনার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার ৪টি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে স্কুল বাস চালু করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে স্কুল বাস চালু হলে ব্যাপক হারে যানজট কমে যাবে। এর ফলে দূষণ কমবে, কার্বন নিঃসরণও অনেকাংশে কমবে। আমরা অংশীজনদের সাথে কথা বলছি। অনেক শিক্ষক একমত পোষণ করেছেন। এটি বাস্তবায়নে অভিভাবকদের সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার আন্তরিক সহযোগিতায় প্রথম ধাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকার ৪টি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে স্কুল বাস চালু করা হবে।

বুধবার ঢাকা উত্তর সিটির আওতাধীন স্কুলগুলোতে স্কুলবাস সার্ভিস প্রবর্তন সংক্রান্ত প্রাথমিক কর্মকৌশল নির্ধারণ বিষয়ক সভায় মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

সভায় আলোচনায় অংশ নিয়ে মতামত তুলে ধরেন কয়েকটি স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

মেয়র বলেন, 'অনেক স্কুলে দেখা যায় একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। এর ফলে অসংখ্য প্রাইভেট গাড়ি রাস্তায় চলাচল করছে। স্কুলগুলোতে বাধ্যতামূলকভাবে স্কুলবাস চালু হলে প্রাইভেট গাড়ির ব্যবহার ব্যাপকহারে কমে যাবে। ছেলেমেয়েরা অনেকে একসাথে বাসে যাওয়া-আসা করলে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হবে, সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। ছেলেমেয়েরা আত্মবিশ্বাসী হবে। তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।'

ছেলেমেয়েদের নিরাপত্তা বিষয়ে মেয়র বলেন, স্কুল বাসগুলোতে সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অ্যাপসের মাধ্যমে ট্র‍্যাকিং ব্যবস্থা থাকবে। স্কুল বাসের চালক ও স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। একটি হটলাইন নাম্বার থাকবে যেটির মাধ্যমে অভিভাবকরা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবে।

মেয়র বলেন, 'অনেক পরিবারে বাবা-মা দুজনেই চাকরিজীবী। তাদের যেন ছেলেমেয়েদের স্কুলে যাওয়া-আসা নিয়ে দুশ্চিন্তা না করতে হয় সেক্ষেত্রে নিরাপদ স্কুলবাসই চমৎকার সমাধান হবে। সময়, নিরাপত্তা ও খরচ সবকিছু বিবেচনায় নিয়েই বাস সার্ভিসটি চালু করা হবে। আমরা চাই একটি টেকসই সমাধান হবে।'

বাস রুট নির্ধারণের বিষয়ে মেয়র বলেন, 'সকল শিক্ষার্থীদের বাসার ঠিকানা অনুযায়ী বাস রুট নির্ধারণ করা হবে। রাইড শেয়ারিং এর মাধ্যমে একটি বাসে নির্দিষ্ট রুটের স্কুলগুলোর শিক্ষার্থীরা যাতায়াত করবে। এর ফলে খরচ অনেক কমে আসবে।'

মেয়র জানান শুরুতে ইংলিশ মিডিয়াম স্কুলে চালু হলেও পর্যায়ক্রমে সকল স্কুলেই স্কুল বাস সার্ভিস চালু করা হবে।

স্কুলবাস সার্ভিস বাধ্যতামূলক করা হলে স্কুলের ১০০ গজের মধ্যে শিক্ষার্থীদের বহন করা ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

স্কুল বাস / ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার: এনবিআর চেয়ারম্যান
  • স্কুল বন্ধ থাকলে ঢাকার যানজট তুলনামূলক কম থাকে! তাহলে কেন স্কুল বাস বাড়ানো হয় না?
  • অভিভাবকদের দুশ্চিন্তা কমিয়েছে অ্যাপ-ভিত্তিক পিউপিল স্কুল বাস
  • মশা দমনে এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি 
  • আপাতত ‘ভুল’ পদ্ধতিতেই চলবে ঢাকা উত্তরের মশা নিধন 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net