Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
শাওনসহ প্রত্যেক নেতাকর্মীর মৃত্যুর হিসাব নেব: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2022, 11:00 am
Last modified: 03 September, 2022, 11:00 am

Related News

  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন

শাওনসহ প্রত্যেক নেতাকর্মীর মৃত্যুর হিসাব নেব: মির্জা ফখরুল

'শাওনের লাশ গোপনে পুলিশী প্রহরায় দাফন করা হয়েছে। পরিবারের সদস্যদের লাশ দেয়নি, দলের নেতাকর্মীদের লাশ দেয়নি। তার আপন বড় ভাইয়ের বুকে বন্দুকের নল ঠেকিয়ে বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা করানো হয়েছে,' বলেন বিএনপি মহাসচিব।
টিবিএস রিপোর্ট
03 September, 2022, 11:00 am
Last modified: 03 September, 2022, 11:00 am

বন্দুকের নল ঠেকিয়ে নিহত যুবদল নেতা শাওনের আপন বড় ভাইকে দিয়ে নারায়ণগঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

"আমি হুঁশিয়ার করে বলতে চাই যারা মিথ্যা মামলা করিয়েছেন, যারা মিথ্যে মামলা করাবেন, গণতান্ত্রিক কর্মীদের হত্যা করবেন, আপনাদের হিসাব কড়ায়-গন্ডায় নেওয়া হবে"- এমন হুশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, "ইতিমধ্যে ভোলাতে আমাদের নূরে আলম আব্দুর রহিম হত্যার মামলা দায়ের করেছি। আমরা অবশ্যই নারায়ণগঞ্জে শাওন হত্যার মামলা করব। বিভিন্ন জেলায় আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে তার প্রত্যেকের হিসাব নেব।"

শুক্রবার সন্ধ্যায় দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "পত্রিকায় ছবি বেরিয়েছে যে পুলিশ গুলি করছে। এরা গুম করে আবারও ক্ষমতায় থাকতে চায়। কিন্তু এবার সেই চিন্তা করবেন না। মানুষ জেগে উঠেছে। এদের কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেবে।"

মির্জা ফখরুল আরও বলেন, "গতকাল একজন এসপি বলেছে শাওন যুবদলের কর্মী নয়, কিন্তু আমি আজকে গিয়েছিলাম নারায়ণগঞ্জে আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী শাওনের পরিবারের আত্মীয়-স্বজনের সবাই বলছে সে যুবদল করতো এবং মিছিলের অগ্রভাগে এসেছিল সেই ছবি প্রকাশ হয়েছে।"

তিনি বলেন, "শাওনের লাশ গোপনে পুলিশী প্রহরায় দাফন করা হয়েছে। পরিবারের সদস্যদের লাশ দেয়নি, দলের নেতাকর্মীদের লাশ দেয়নি। তার আপন বড় ভাইয়ের বুকে বন্দুকের নল ঠেকিয়ে বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা করানো হয়েছে।"

মির্জা ফখরুলের অভিযোগ, সরকার ২০১৪-১৫-১৮ এর মত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রতি গুরুত্ব আরোপ করে মির্জা ফখরুল বলেন, "আমরা পুলিশ সহ কোন সংস্থার বিরুদ্ধে নয়, বিপক্ষে নয়। আমরা আপনাদের প্রতিপক্ষ মনে করি না। কিন্তু আপনারা জনগনের প্রতিপক্ষ হবেন না। আপনারা জনগণের গণতান্ত্রিক লড়াইয়ে শামিল হবেন। এবার আমাদের শেষ লড়াই। জনগণের উত্তাল সমুদ্রের সুনামিতে সরকারের পতন ঘটাবো।"

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / যুবলীগ নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net