Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
বাতিল হলো অতিরিক্ত সচিবের ২৯ বইয়ের সেই বিতর্কিত তালিকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2022, 03:40 pm
Last modified: 29 August, 2022, 03:44 pm

Related News

  • ১২ বছরে ‘রকমারি’র পাঠকের কাছে ভরসার নাম হয়ে ওঠার নেপথ্য-কথা
  • কলকাতার বটতলা ঢাকার চকবাজারের কেতাবপট্টি
  • বই সংগ্রহই তাদের নেশা!
  • মুদ্রাস্ফীতির কারণে কিস্তিতে বই কেনার সুবিধা পাচ্ছেন মিশরীয় পাঠকেরা
  • শারাবন তহুরা ৩৫ হাজার টাকা, অপরিণত পাপ ২২ হাজার- দুর্লভ, দুষ্প্রাপ্য বইয়ের এক ভাণ্ডারের খবর!

বাতিল হলো অতিরিক্ত সচিবের ২৯ বইয়ের সেই বিতর্কিত তালিকা

পরবর্তী অর্থবছর থেকে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
টিবিএস রিপোর্ট
29 August, 2022, 03:40 pm
Last modified: 29 August, 2022, 03:44 pm

সমালোচনার মুখে বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের 'জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস' বাড়ানোর জন্য বই কিনতে বানানো ১ হাজার ৪৭৭টি বইয়ের বিতর্কিত তালিকা।

সোমবার (২৯ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

বিতর্কিত সেই তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামেরই ২৯টি বই স্থান পায়। 

একজনেরই ২৯টি বই থাকার বিষয়টি পরীক্ষার পর সংশোধন কিংবা বাতিল করা হবে বলে রোববার গণমাধ্যমকে জানিয়েছিলেন আলী আজম।

আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

পরবর্তী অর্থবছর থেকে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে বলে জানান আলী আজম।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, 'প্রাথমিক যে তালিকা করা হয়েছে সেটা চূড়ান্ত করার আগে আমরা এটা (সচিবের বই) বাদ দেব। প্রাথমিক তালিকা এসেছে। এটা আমাদের নোটিশে এসেছে। এটা আমরা দেখছি। এটার বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। এটা অবশ্যই হবে না।'

প্রতিমন্ত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বইয়ের তালিকা নির্ধারণের কমিটিতে থাকা সত্ত্বেও নিজের এতগুলো বই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত হয়নি অতিরিক্ত সচিবের।

'কিন্তু বইগুলো কিনতে কাউকে বাধ্য করা হয়নি। জেলা ও উপজেলা পর্যায়ে কেবল সেরা বইগুলো কেনা হয়েছে,' টিবিএসকে বলেন তিনি।

তিনি আরও বলেন, 'তালিকায় সব ধরনের বই রয়েছে। তার বই কেনা হয়েছে বলে আমরা কোনো তথ্য পাইনি।'

ফরহাদ হোসেন আরও বলেন, ভবিষ্যতে অতিরিক্ত সচিবের লেখা বই তালিকা থেকে বাদ দেওয়া হবে।

 

Related Topics

টপ নিউজ

বই কেনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ১২ বছরে ‘রকমারি’র পাঠকের কাছে ভরসার নাম হয়ে ওঠার নেপথ্য-কথা
  • কলকাতার বটতলা ঢাকার চকবাজারের কেতাবপট্টি
  • বই সংগ্রহই তাদের নেশা!
  • মুদ্রাস্ফীতির কারণে কিস্তিতে বই কেনার সুবিধা পাচ্ছেন মিশরীয় পাঠকেরা
  • শারাবন তহুরা ৩৫ হাজার টাকা, অপরিণত পাপ ২২ হাজার- দুর্লভ, দুষ্প্রাপ্য বইয়ের এক ভাণ্ডারের খবর!

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net