Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ট্রান্সশিপমেন্ট ট্রায়াল: ৩০ আগস্ট ভারতের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2022, 09:40 am
Last modified: 25 August, 2022, 10:03 am

Related News

  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব পরিবেশমন্ত্রীর
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

ট্রান্সশিপমেন্ট ট্রায়াল: ৩০ আগস্ট ভারতের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে

ট্রান্সশিপমেন্ট সুবিধা চালুর জন্য অবশিষ্ট দুটি ট্রায়াল রানের একটি সম্পন্ন হবে এর মাধ্যমে।
টিবিএস রিপোর্ট
25 August, 2022, 09:40 am
Last modified: 25 August, 2022, 10:03 am
চট্টগ্রাম বন্দর।

বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা পুরোপুরি চালু করতে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভারতের কলকাতা বন্দর থেকে ২৫ টন টিএমটি বার নিয়ে একটি জাহাজ রওনা হয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা চালুর জন্য অবশিষ্ট দুটি ট্রায়াল রানের একটি সম্পন্ন হবে এর মাধ্যমে। আশা করা হচ্ছে, আগামী ৩০ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের পাঠানো নোটের উদ্ধৃতি দিয়ে গত ২২ আগস্ট নৌ পরিবহন মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

 চট্টগ্রাম বন্দর থেকে টিএমটি বারবাহী কন্টেইনারগুলো বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের শেওলাতে পৌঁছাবে।

মংলা ও চট্টগ্রাম হয়ে ট্রান্সশিপমেন্টের চারটি ট্রায়াল রানের মধ্যে দুটি সফলভাবে সম্পন্ন হয়েছে চলতি আগস্টে। এই ট্রায়াল সম্পন্ন হলে নিয়মিতভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু করতে আর একটি ট্রায়াল বাকি থাকবে, যা ভারতের তামাবিল থেকে বাংলাদেশের ভেতর দিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে কলকাতা বন্দরে যাবে।

"আগামী দিনে তামাবিল-চট্টগ্রাম রুটে কার্গোর ফিরতি ট্রায়ালের পরিকল্পনা করা হয়েছে। ফিরতি কার্গো ডাউকি শুল্ক স্টেশনে কন্টেইনারে লোড করা হবে এবং কন্টেইনারটি কলকাতায় চূড়ান্ত গন্তব্যে যাওয়ার জন্য তামাবিল শুল্ক স্টেশন হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে", পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে ভারতীয় হাইকমিশন একথা জানান।

২০১৫ সালে ঢাকা ও দিল্লি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরপর ২০১৮ সালে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি এবং একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়। 
এসওপি অনুসারে, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে পৌঁছানো পণ্য আখাউড়া হয়ে আগরতলায় (ত্রিপুরা) ৪টি সড়ক, রেল ও নৌপথ ব্যবহার করে নিয়ে যাওয়া হবে। রুটগুলো হলো- ডাউকি (মেঘালয়)-তামাবিল, সুতারকান্দি (আসাম)-শেওলা এবং শ্রীমন্তপুর (ত্রিপুরা)-বিবিরবাজার।

২০২০ সালের জুলাইয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে হয়েছিল প্রথম ট্রায়াল রান। চুক্তিটি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত / ট্রান্সশিপমেন্ট বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব পরিবেশমন্ত্রীর
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net