Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচিতে অফিস শুরু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2022, 09:55 am
Last modified: 24 August, 2022, 10:43 am

Related News

  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন  
  • জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচিতে অফিস শুরু 

নতুন নিয়মে সময় কমিয়ে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো দৈনিক সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কাজ করবে। 
টিবিএস রিপোর্ট
24 August, 2022, 09:55 am
Last modified: 24 August, 2022, 10:43 am
ছবি-টিবিএস

বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে নতুন নিয়মে অফিস শুরু হয়েছে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে।

নিয়মানুযায়ী আজ থেকে সকাল ৮টা-বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।    

সরকার কর্তৃক ঘোষিত অফিসের নতুন সময় মেনে বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টার আগেই সরকারি কর্মচারীদের সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়।

আগেই বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দপ্তরে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা জারি করেছিল সরকার।  

নির্দেশনার মধ্যে রয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলইডি লাইট ব্যবহার; আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দেয়ালে উপযুক্ত রঙ করা; সিঁড়ি, বাথরুম, ওয়েটিং রুম, করিডোরসহ কমন স্পেসে মানুষের উপস্থিতিতে জ্বলে/নিভে এমন লাইটিং সিস্টেম ব্যবহার করা; বিল্ডিং কোডে উল্লিখিত কোনো কাজে কত মাত্রার উজ্জ্বলতা বজায় রাখতে হবে তা অনুসরণ করা, বৈদ্যুতিক বাল্ব নিয়মিত পরিষ্কার রাখা এবং দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। 

জ্বালানী সাশ্রয়ে গত সোমবার (২২ আগস্ট) সরকারের পক্ষ থেকে অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়। নতুন নিয়মে সময় কমিয়ে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো দৈনিক সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কাজ করবে। 

পাশাপাশি দেশের সমস্ত ব্যাংক প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।  

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও শুক্রবার ও শনিবার- এই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে।  

এছাড়া দেশের সমস্ত ডিজেল-চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের প্রায় ২.৭৯ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণ হয় ডিজেল-চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন কার্যক্রম বন্ধ রাখবে। যদিও গত সপ্তাহ দুটি বিদ্যুৎ কেন্দ্র আবার চালু হয়েছে।  

সেইসঙ্গে, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় প্রতি সপ্তাহে একদিনের জন্য জ্বালানি স্টেশনগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  
 

Related Topics

টপ নিউজ

জ্বালানি সংকট / কর্মঘণ্টা / বিদ্যুৎ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন  
  • জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net