Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তদন্ত করতে পারে না: কাদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2022, 09:30 am
Last modified: 18 August, 2022, 10:04 am

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান

জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তদন্ত করতে পারে না: কাদের 

তার মতে, গুম-খুন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে বিএনপি যে অভিযোগ করেছে তা তদন্ত করার কোনো এখতিয়ার জাতিসংঘের নেই।
টিবিএস রিপোর্ট
18 August, 2022, 09:30 am
Last modified: 18 August, 2022, 10:04 am
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তদন্ত করার এখতিয়ার জাতিসংঘের নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তার মতে, গুম-খুন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে বিএনপি যে অভিযোগ করেছে তা তদন্ত করার কোনো এখতিয়ার জাতিসংঘের নেই।

বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে ৫০০টিরও বেশি স্পটে সিরিজ বোমা হামলা হয়।

এদিকে গতকাল রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সমাবেশের কারণে শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন মোড়ে যাওয়া-আসার দুটি সড়ক বন্ধ রাখা হয় কয়েক ঘণ্টা। এতে রাজধানীতে দেখা দেয় তীব্র যানজট ও পরিবহন সংকট। ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, "তারা জাতিসংঘের কাছে নালিশ করেছে। নালিশ করতে গিয়ে দিনের পর দিন ঘুরেও কোন কর্মকর্তার সাথে দেখা করতে পারে নাই। এরপর নিচের দিকের কেরানীর সাথে নালিশ করে এসেছেন। নালিশ পার্টির কাজ বিদেশীদের কাছে নালিশ করা। সন্ধ্যার পর দূতাবাসগুলোতে নালিশ করতে যান।" 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, "জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূতের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। কারণ, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে তদন্ত করার ক্ষমতা জাতিসংঘের নেই।"

এছাড়া নির্বাচনের মাঠে ও রাজপথে 'খেলা হবে' বলে বিরোধী দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, "খেলা হবে নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবিলা হবে। বিএনপি বলে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই। এই যে এত জনতার ঢল। বিএনপি কী নিয়ে খেলবেন? জগাখিচুড়ি জোট নিয়ে গতবার ধরা খেয়েছে। বিএনপি আবারও ধরা খাবে।"

বিএনপি বাংলাদেশে 'জঙ্গিবাদের ঠিকানা, এর কারখানা ও পৃষ্ঠপোষক' উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "ফখরুল সাহেব বোমাবাজির দিন শেষ, গ্রেনেডবাজির দিন শেষ।"

এছাড়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দলকে কঠোর পরিশ্রম করতে হবে বলে তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, "বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না।"

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, "আজকে তো শুধু নমুনা দেখালাম এই বিক্ষোভ সমাবেশ করে। আগামী সেপ্টেম্বর মাসে বিএনপি-জামায়াতকে বঙ্গোপসাগরে ফেলব। যেখানেই বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।" 

এছাড়াও সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, "আমাদের নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই বিএনপি নয়াপল্টনে বসে কথা বলতে পারে। তবে সেই কথা যদি শিষ্টাচার বহির্ভূত হয় তাহলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।"  

 

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net