Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
চট্টগ্রামে ৩০ বছর পর অবৈধ দখলমুক্ত হলো ৭০০ একর ভূমি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2022, 10:20 am
Last modified: 04 August, 2022, 10:26 am

Related News

  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

চট্টগ্রামে ৩০ বছর পর অবৈধ দখলমুক্ত হলো ৭০০ একর ভূমি

দখলমুক্ত জমিতে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, সাফারি পার্ক, র‍্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।
টিবিএস রিপোর্ট
04 August, 2022, 10:20 am
Last modified: 04 August, 2022, 10:26 am
ফাইল ছবি: টিবিএস

গত ৩০ বছরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকার ৩ হাজার ১০০ একর ভূমি অবৈধভাবে দখলে নিয়েছে একটি গোষ্টি। সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হওয়া সেই জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় অবৈধ বসতি উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ১৭৫টি স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান। জঙ্গল সলিমপুর মাস্টার প্ল্যান বাস্তবায়নে অভিযানটি পরিচালিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় আলীনগরে সরকারি জমিতে মাস্টার প্ল্যান বাস্তবায়নের আওতায় প্রস্তাবিত স্থাপনার সাইনবোর্ড স্থাপন করা হয়। এখানে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, সাফারি পার্ক, র‌্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।"

"আগামী এক মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কাউকে পাহাড় কাটতে দেওয়া হবে না। সরকারি জায়গায় একটি পরিকল্পিত নগরী হবে। আর যারা প্রকৃত ভূমিহীন তাদের সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় পূনর্বাসন করা হবে", বলেন জেলা প্রশাসক।

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সুপার এস এম রশিদুল হক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম সহ ৭০ জন পুলিশ, ৪০ জন র‌্যাব ও ৬০ জন আনসার সদস্য অংশ নেন।

পুলিশ সুপার এস এম রশিদুল আলম জানান, জঙ্গল সলিমপুরের বিশাল সরকারি খাস জমি ঘিরে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি বিনোদনমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরিকল্পিতভাবে সাজানো হবে পুরো এলাকাকে। 

তিনি বলেন, "বর্তমানে নিরাপত্তা চৌকিতে ৮ জন সদস্য আছে। এর বাইরে এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও একটি র‌্যাবের ক্যাম্পের জন্য জায়গা নির্ধারণ করেছি। জেলা প্রশাসন চূড়ান্তভাবে জায়গা দিলে আমরা এক সপ্তাহের মধ্যে পুলিশ ক্যাম্প বিশালাকারে স্থাপন করব।"

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, জঙ্গল সলিমপুর ও আলীনগর খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। এ এলাকায় ৩০ শতাংশ পাহাড় কেটে ফেলা হয়েছে। এটি রক্ষা করতে হবে। এজন্যই সেখানে অভিযান পরিচালনা করা। আগেও একবার এ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছিল। তখন ৩০০-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলী নগরে 'চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ' নামে একটি সংগঠনের আড়ালে সরকারি খাস জমিতে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয় সন্ত্রাসীদের দুর্ভেদ্য সাম্রাজ্যে। গত এক দশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংবাদকর্মীরা ওই এলাকায় ঢুকতে পারেননি। সেখানে সন্ত্রাসীদের নিজস্ব নিরাপত্তা বাহিনীও ছিল।

পাহাড়ে এই অবৈধ বসতির নিয়ন্ত্রণ নিয়ে ২০০৪ সালে একাধিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ২০১০ সালে স্থানীয় লাল বাদশা ও আলী আক্কাসের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। ২০১০ সালের ২৩ মে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্ধুকযুদ্ধে' আলী আক্কাস নিহত হন। আক্কাসের পর্ব শেষ হতেই শুরু হয় সন্ত্রাসী ইয়াসিনের আধিপত্ত। যার দেখা কখনোই পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি।
 

Related Topics

টপ নিউজ

অবৈধ দখল / খাস জমি / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net