Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
রাতে ভোট হয়, আমিও করিয়েছি: জাপা মহাসচিব চুন্নু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2022, 05:30 pm
Last modified: 01 August, 2022, 01:08 am

Related News

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

রাতে ভোট হয়, আমিও করিয়েছি: জাপা মহাসচিব চুন্নু

‘নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব দিচ্ছি আমরা। তাহলে রাতে ব্যালটবক্স ভর্তির বিষয়টি আর আসে না। কি বলবো এটাও আমিও করিয়েছি। এটা ঠিক না।’
টিবিএস রিপোর্ট
31 July, 2022, 05:30 pm
Last modified: 01 August, 2022, 01:08 am
ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতের ব্যালটবাক্স ভর্তির ঘটনা তুলে জাতীয় পার্টির এমপি চুন্নু বলেছেন, তিনি নিজেও এমন কাজ করিয়েছেন।

রোববার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেছেন তিনি। 

এমপি চুন্নু বলেন, 'নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব দিচ্ছি আমরা। তাহলে রাতে ব্যালটবক্স ভর্তির বিষয়টি আর আসে না। কি বলবো এটাও আমিও করিয়েছি। এটা ঠিক না।'

'এখন প্রত্যেকটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। কাজেই চাইলে সকাল বেলা ব্যালট পৌঁছানো সম্ভব।' 

ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণে  জাতীয় পার্টি ঘোর বিরোধীতা করেছে বলে জানান তিনি। 

তাদের দলসহ দেশের মানুষের ইভিএমে আস্থা নেই দাবি করে দলটি বলেছে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন যৌক্তিকতা  নেই। অবশ্য ইভিএম বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল কোন মন্তব্য করেননি।

ইভিএমে ভোট হলে আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অংশ না নেয়ার কথাও বলেছে দলটি। 

প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ইভিএম খুবই কঠিন পদ্ধতি। অনেক দেশে ইভিএম বাতিল করেছে।

প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু নিজের নির্বাচনে ইভিএমের অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, তার নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ১০ মিনিটের মাথায় ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। কিন্তু এর সমাধান করা হবে। কে এটা ঠিক করবে সেই লোক খুঁজে পাওয়া যায়নি।

ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় ইভিএম নষ্ট হলে সেটা আপনারা ঠিক করবেন? না নির্বাচনের অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম করবেন?

জাতীয় পার্টির প্রস্তাবে আনুপাতিক প্রতিনিনিধিত্বমূলক নির্বাচন, নির্বাচনী কর্মকর্তারা নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে নিজস্ব ক্ষমতাবলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আইন প্রণয়ন করতে বলা হয়।

এছাড়া নির্বাচনী খরচ ২৫ লক্ষ টাকা বাড়িয়ে করে ৫০ লক্ষ টাকা করা প্রয়োজনে সর্বোচ্চ সীমা তুলে দিতে বলা হয়। 

ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ড-এর বিলের জন্য প্রার্থীতা বাতিলের বর্তমান বিধান বাতিল করতেও বলা হয়েছে। 

এছাড়া সরকারি কর্মচারীরা অবসরের যাওয়ার পরে সরকারি মালিকানাধীন ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিদের তিন বছর না গেলে নির্বাচন করতে না পারার বিধান করার কথা বলা হয় প্রস্তাবে। 
 
Related Topics

টপ নিউজ

জাপা / জাতীয় পার্টি / চুন্নু / নির্বাচন / ব্যালট / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
    নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • জো কেন্ট। ছবি: সংগৃহীত
    অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা
  • এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
    এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

Related News

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

4
উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

5
জো কেন্ট। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

6
এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net