Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ঈদের পরে কমেছে নিত্যপণ্যের দাম, অপরিবর্তিত চালের বাজার

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
16 July, 2022, 01:10 pm
Last modified: 16 July, 2022, 01:20 pm

Related News

  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • রেকর্ড উচ্চতায় সুগন্ধি চালের দাম, বাজার কারসাজি ও রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক–ব্যবসায়ীরা
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার

ঈদের পরে কমেছে নিত্যপণ্যের দাম, অপরিবর্তিত চালের বাজার

তবে দাম বেড়েছে কাঁচা মরিচের। মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। যা ঈদের আগে ছিল ১০০ টাকার নিচে।
মো. জাহিদুল ইসলাম
16 July, 2022, 01:10 pm
Last modified: 16 July, 2022, 01:20 pm
ছবি- সালাহউদ্দিন আহমেদ/ টিবিএস

পবিত্র ঈদুল আজহার বন্ধের পর রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম কমেছে। কিন্তু, অধিকাংশ পণ্যের দাম কমলেও অপরিবর্তীত আছে চালের বাজার। 

তবে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। অন্যদিকে টমেটো, শসার দাম কমেছে অর্ধেকেরও বেশি। 

বাজারে মাছের দাম কমেছে প্রতি কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা।

শুক্রবার রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, কাওরানবাজার ঘুরে দেখা যায়, বাজারে বিভিন্ন ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা সংখ্যা একেবারেই কম। 

সকালে সবজির দাম একটু বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেগুলোর দাম অর্ধেকও হয়ে যাচ্ছে।

বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে এখনও মানুষ ওভাবে না ফেরার কারণে ক্রেতার চাপ নেই বললেই চলে। ফলে সকালে কোনো কোনো সবজির দাম বেশি থাকলেও বিকালে কম দামে ছেড়ে দিতে হচ্ছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, বাজারে ক্রেতা কম থাকায় এবং সরবরাহে তেমন ঘাটতি না থাকায় অধিকাংশ সবজির দাম ১০ থেকে ২০ টাকা কমে খুচরা বাজারে পটোল, ঢেড়স, বরবটি, কচুমুখী, কাঁকরোল, চিচিঙ্গা, ধুন্দল, পেঁপে, ঝিঙে প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ঈদের পর কাঁচা সালাদের উপকরণের দামও কমছে প্রায় অর্ধেক। ভালো মানের টমেটো বিক্রি হয়েছে প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকায়। ঈদের আগে যা ছিল ২০০ থেকে ২৪০ টাকা। আমদানি বন্ধ থাকায় মাসখানেক আগে টমেটোর দাম ৩০০ টাকা পর্যন্ত উঠেছিল। 

শসা গতকাল বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকায়। যা ঈদের আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা। গাজর বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকায়। আকারভেদে এক ডজন লেবু বিক্রি হয়েছে ২০ থেকে ৫০ টাকায়। মানভেদে ধনেপাতা ছিল ১৫০ থেকে ২০০ টাকা কেজি।

এদিকে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে। যা ঈদের আগে ছিল ৮০ থেকে ১২০ টাকা। 

তবে দাম বেড়েছে কাঁচা মরিচের। মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। যা ঈদের আগে ছিল ১০০ টাকার নিচে।

বিক্রেতারা বলছেন, বাজারে অন্যান্য সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও কাঁচা মরিচের সরবরাহ কম। পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে কিনতে হচ্ছে। 

আগারগাঁও তালতলা বাজারের সবজি বিক্রেতা জীবন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বাজারে পর্যাপ্ত সবজি আছে কিন্তু ক্রেতা কম। ঈদের পরে মানুষের চাপ বাড়েনি তাই সবজির দাম মোটামুটি কমই আছে।"

তিনি জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমেছে। ঈদের সময় নানা পদের খাবারে কাঁচা মরিচের ব্যবহার বাড়ে; যার কারণে চাহিদাও একটু বেশি থাকে। 

"বন্যার কারণে অনেক স্থানে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়েছে। আমাদের পাইকারিতে বেশি দামে কিনতে হচ্ছে," যোগ করেন তিনি। 

এদিকে পেঁয়াজের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা কমলেও বেড়েছে আলুর দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায়।

কারওয়ান বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা মো. মোস্তফা টিবিএসকে বলেন, "পেঁয়াজ ভারত থেকে আসছে বলে বাজারে সরবরাহ ভালো। এর কারণে দাম কিছুটা কম।"

বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ আছে এবং দামও দেড় মাস ধরে অপরিবর্তিত আছে বলছেন বিক্রেতারা। মোটা চাল প্রতি কেজি ৪৬ টাকা, আটাশ বালাম ৫৪ টাকা, মিনিকেট ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

কারওয়ান বাজারের বরিশাল রাইস হাউজের ফজলুল হক টিবিএসকে বলেন, "চালের দাম গত দেড় মাস ধরে একই আছে। কোয়ালিটি অনুযায়ী দাম। কিন্তু গত কয়েকদিন ধরে বেচাকেনা তেমন নেই।"

এ সময়ে সাধারণত চালের দাম কমে, কিন্তু এবার এখনও কমেনি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে মাছের বাজারে অধিকাংশ মাছেরই দাম কমেছে। বড় রুই মাছের কেজি ৪৫০ টাকা থেকে কমে ৩৫০ টাকা হয়েছে। ইলিশ (মাঝারি) ৮৫০ টাকা থেকে কমে ৭০০ টাকায় নেমেছে।

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা মো. মাসুদ টিবিএসকে বলেন, বাজারে মাছের সরবরাহ পর্যাপ্ত কিন্তু ক্রেতা কম। সব মাছেরই দাম ঈদের আগে থেকে কমেছে।

বাজারে ডিমের ডজনে ১০ টাকা কমে ১১০ টাকা করে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকায়, পাকিস্তানি ২৬০ টাকা প্রতি কেজি।

কারওয়ান বাজারের ভাই ভাই মুরগির আড়তের বিক্রেতা সুমন টিবিএসকে বলেন, মুরগির দাম বাড়েনি বরং প্রতি কেজিতে ৫-১০ টাকা কমেছে। আগামী সপ্তাহে মুরগির দাম বাড়ার সম্ভাবনা আছে।

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্যের মূল্যস্ফীতি / সবজির দাম / চালের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • রেকর্ড উচ্চতায় সুগন্ধি চালের দাম, বাজার কারসাজি ও রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক–ব্যবসায়ীরা
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net