Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
‘ইত্যাদি’ খ্যাত আব্দুস সবুর এখন পাগল

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
26 November, 2019, 09:10 pm
Last modified: 26 November, 2019, 09:15 pm

Related News

  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

‘ইত্যাদি’ খ্যাত আব্দুস সবুর এখন পাগল

১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র থাকাকালীন সময়ে বিশেষ পারদর্শিতার জন্য ডাকা হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে
সাতক্ষীরা প্রতিনিধি
26 November, 2019, 09:10 pm
Last modified: 26 November, 2019, 09:15 pm
পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়ান একসময়ের মেধাবী ছাত্র সবুর। ছবি: আকরামুল ইসলাম/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আব্দুস সবুর। ভাগ্যের নির্মমতায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র। বর্তমানে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন তিনি।

আব্দুস সবুর (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের বল্লী গ্রামের মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে ‘সাবই ডিনা’ নামেই পরিচিত ছিল সে। বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক লেখাপড়া জীবন শেষে বল্লী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন।

১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র থাকাকালীন সময়ে বিশেষ পারদর্শিতার জন্য ডাকা হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। ইত্যাদি অনুষ্ঠানে আব্দুস সবুর মাথার চুল দিয়ে এক সঙ্গে চারটি মাইক্রোবাস টেনে দেখিয়ে সকলের মন জয় করে নেন।

আব্দুস সবুরের শৈশবের সহপাঠী বিলকিস রেহেনা জানান, আব্দুস সবুর ছোটবেলা থেকেই মেধাবী ও চালাক ছিল। ভিন্ন কিছু করার চেষ্টা করতো। স্কুলে সবার সেরা ছিল। কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন মার্শাল আট শিখতো। মাথায় অনেক লম্বা চুল ও মুখে লম্বা দাড়ি ছিল। দাড়িতে ৩-৪ জন বাচ্চা ঝুলিয়ে রাখতো সবুর। এরপর মাথার চুল দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকার টেনে নিয়ে যাওয়ার চর্চা করে সফলও হয়। 

তিনি বলেন, ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে পড়াকালীন সময়ে এই প্রতিভার জন্য ইত্যাদিতে অংশগ্রহণ করার সুযোগ পায় সে।

তিনি আরও বলেন, মাথার চুল দিয়ে এক সাথে চারটি মাইক্রোবাস টেনে নিয়ে যাওয়ার দৃশ্য ইত্যাদিতে দেখানো হয়। ওই সময় সবুরের লেখা ঘোড়ার ডিম নামের একটি শিশুতোষ উপন্যাস প্রকাশ পায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার কিছুদিন পরই সবুরের মাথার সমস্যা দেখা দেয়। সেই থেকে এখনো পাগল অবস্থায় রয়েছে।

বল্লী এলাকার আব্দুস সবুরের বোন সেলিনা আক্তার বলেন, “২০০১ সালে আমার চাচারা সবুরকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ডাক্তাররা বলেন, মাথার চুল দিয়ে গাড়ি টানার ফলে সবুরের ঘাড়ের একটা শিরা পাম্পের মতো হয়ে গেছে। ওই শিরা ছিঁড়ে গেলে হয়তো বাঁচানো যেত না। শিরাটা ফাঁকা হওয়ার ফলে তার মস্তিস্কে এর প্রভাব পড়েছে। নিয়মিত চিকিৎসা করালে সুস্থ হয়ে যাবে। সেই সময়ে একটা ইঞ্জেকশন দিয়ে সবুরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যাওয়ার সময় বেঁধে দেয়। তবে বাড়ি আসার কিছুদিন পর সবুর সুস্থ হয়ে যায়।” 
তবে পরবর্তীতে অভাব অনটনের কারণে আর চিকিৎসা করানো সম্ভব হয়নি। হৃদয়বান কারো সহযোগিতা পেলে সবুরকে সুস্থ করা সম্ভব বলে জানান তার বোন সেলিনা।

আব্দুস সবুরের বিষয়ে বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান বলেন, “পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল। বাবা-মা কেউ নেই সবুরের। একটি বোন রয়েছে। বোন দেখাশুনা করে তার। পাগল হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়, বাজারে আসে। অভাবের কারণে বোনও চিকিৎসা করাতে পারেনি। এলাকায় আগে ইত্যাদি খ্যাত সবুর নামে চিনলেও এখন পাগল নামেই সবুরকে চিনে সবাই।”

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net