Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে ভবন ধসে চাপা পড়া শিশুর লাশ উদ্ধার

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
05 November, 2019, 06:50 pm
Last modified: 05 November, 2019, 06:55 pm

Related News

  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা

৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে ভবন ধসে চাপা পড়া শিশুর লাশ উদ্ধার

মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে ওয়াজেদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
05 November, 2019, 06:50 pm
Last modified: 05 November, 2019, 06:55 pm
গত ৩ নভেম্বর বাবুরাইল তাতিপাড়া এলাকার চারতলা ভবনটি ধসে পড়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় ভবন ধসের ঘটনায় টানা দুইদিন অভিযানের পর আটকে পড়া শিশু ইফতেখার আলম ওয়াজেদের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে ওয়াজেদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন 

তিনি জানান,  দুপুর দুইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা  ভবন কেটে নীচতলার ফ্লোরের পৌঁছালে  মৃতদেহের সন্ধান পায়।  নিহত ওয়াজেদের মৃতদেহটি ধসে পড়া ভবনের একটি বীমের নিচে আটকা পড়ে।  প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দেয়াল ভিম কেটে  মৃতদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “গত ৩ নভেম্বর  বাবুরাইল তাতিপাড়া এলাকার  চারতলা ভবনটি ধসে পড়ার পরপরই  ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্সের এর কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় ৪৮ ঘণ্টার টানা তল্লাশি অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুর ২ টায় শিশু ওয়াজেদের মৃতদেহ শনাক্ত করে। পরে তা উদ্ধার করে উপরে নিয়ে আসা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রথম দফায় উদ্ধার অভিযান এখানেই সমাপ্তি টানা হয়েছে। 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহত শিশুর লাশ উদ্ধারের পর  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুরতহাল সম্পন্ন করেন। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই  নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে দিয়েছেন তাঁরা। 

তিনি আরও জানান, ভবন ধসে পড়ার ঘটনায় নিহত শোয়েবের মামা রনি বাদী হয়ে ভবন মালিকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অবহেলাজনিত কারণ ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করার অভিযোগ আনা হয়েছে।

৩ নভেম্বর  বিকেলে  বাবুরাইল তাতিপাড়া এলাকায়  চারতলা ভবনটি ধসে পড়ার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে ৬ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় জনতা। এর মধ্যে  শোয়েব নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  বাকি পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / ভবন ধ্বস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net