Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
৩০ সেপ্টেম্বর যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2021, 03:10 pm
Last modified: 22 September, 2021, 03:17 pm

Related News

  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা
  • ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • যান্ত্রিক ত্রুটিতে অগ্নি-সতর্ক সংকেত, এক ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ইউএস-বাংলার চট্টগ্রামগামী ফ্লাইট
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

৩০ সেপ্টেম্বর যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

আগামী ৩০ সেপ্টেম্বর যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং ১ অক্টোবর যশোর থেকে কক্সবাজার রুটে উদ্বোধনী ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা ।
টিবিএস রিপোর্ট
22 September, 2021, 03:10 pm
Last modified: 22 September, 2021, 03:17 pm
ছবি:উইকিওয়ান্ড

বাংলাদেশের আকাশ পথের যাত্রীদের অধিক সেবা দেয়ার লক্ষ্যে অভ্যন্তরীণ রুটের বিস্তৃতি ঘটাতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের প্রাচীনতম জেলা যশোর থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং দেশের উত্তরাঞ্চলের অন্যতম গন্তব্য সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা।

আগামী ৩০ সেপ্টেম্বর যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং ১ অক্টোবর যশোর থেকে কক্সবাজার রুটে উদ্বোধনী ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা ।

যশোর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা বৃহত্তর যশোর ও খুলনা অঞ্চলের যাত্রীদের বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন যশোর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করবে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই দিন বিকাল ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে।

উত্তরের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই দিন দুপুর ১২ টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে।

এছাড়া, ভ্রমণপিপাসুদের জন্য যশোর থেকে দেশের অন্যতম পরযটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকাল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬,০০০ টাকা ও রিটার্ণ ভাড়া ১২,০০০ টাকা। এছাড়া, যশোর থেকে কক্সবাজারে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬,৫০০ টাকা ও রিটার্ণ ভাড়া ১৩,০০০ টাকা। অন্যদিকে সৈয়দপুর থেকে চট্টগ্রামের ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬,২০০ টাকা ও রিটার্ণ ভাড়া ১২,৪০০ টাকা।

খুব শীঘ্রই ইউএস-বাংলা এয়ারলাইন্স সৈয়দপুর থেকে কক্সবাজার, সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের আকাশপথকে শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে, যা বাংলাদেশের এভিয়েশনের এগিয়ে চলার লক্ষ্যই পূরণ করছে।

ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ৪০০। যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটের টিকেট রিজার্ভেশনের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্সি কিংবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টার ছাড়াও বিস্তারিত জানতে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

Related Topics

টপ নিউজ

ইউএস-বাংলা / ইউএস-বাংলা এয়ারলাইন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা
  • ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • যান্ত্রিক ত্রুটিতে অগ্নি-সতর্ক সংকেত, এক ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ইউএস-বাংলার চট্টগ্রামগামী ফ্লাইট
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net