Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন

বাংলাদেশ

ইউএনবি
13 November, 2020, 02:15 pm
Last modified: 13 November, 2020, 02:18 pm

Related News

  • ৮০ বছরে পা রাখল আইকনিক ‘ভেসপা’, রোমের রাজপথে বর্ণিল উৎসব
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন

বাংলাদেশে পাঠকপ্রিয় এই লেখক দুই শতাধিক ফিকশন ও নন-ফিকশন বই লেখেন। ১৯৯০ ও ২০০০-এর দশকে তার বইগুলো একুশে বইমেলায় সর্বাধিক বিক্রি হয়।
ইউএনবি
13 November, 2020, 02:15 pm
Last modified: 13 November, 2020, 02:18 pm

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ (শুক্রবার)। নানা আয়োজনে এ দিনটি উপযাপন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

তবে চলমান কোভিড-১৯ মহামারির কারণে হুমায়ূনের এবারের জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান সীমিত করার পাশাপাশি এগুলোর বেশিরভাগই আয়োজন করা হয়েছে ভার্চুয়াল প্লাটফর্মে।

হুমায়ূন (১৩ নভেম্বর ১৯৪৮-১৯ জুলাই ২০১২) ছিলেন একাধারে লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ১৯৭২ সালে প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' প্রকাশের পরপরই খ্যাতি লাভ করেন তিনি।

বাংলাদেশে পাঠকপ্রিয় এই লেখক দুই শতাধিক ফিকশন ও নন-ফিকশন বই লেখেন। ১৯৯০ ও ২০০০-এর দশকে তার বইগুলো একুশে বইমেলায় সর্বাধিক বিক্রি হয়।

তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক।

বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ হুমায়ূন আহমেদকে বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক দেওয়া হয়।

নব্বই দশকের শুরুতে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আবির্ভাব ঘটে তার। নিজের উপন্যাসের ওপর ভিত্তি করে হুমায়ূনের পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'আগুনের পরশমণি', 'শ্যামল ছায়া', 'শ্রাবণ মেঘের দিন', 'দুই দুয়ারী', 'চন্দ্রকথা', 'নয় নম্বর বিপদ সংকেত', 'ঘেটুপুত্র কমলা'। 'আগুনের পরশমণি', 'দারুচিনি দ্বীপ' ও 'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকের জন্মদিন উপলক্ষে তার পরিবারের সদস্যরা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও টিভি চ্যানেলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।

হুয়ায়ূন আহমেদের স্মরণে ২০১৫ সালে প্রবর্তিত হয় 'হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার'। এক্সিম ব্যাংকের সহযোগিতায় পুরস্কারটি প্রবর্তন করেছে জনপ্রিয় পাক্ষিক 'অন্যদিন'। শুক্রবার সেই জননন্দিত লেখকের জন্মদিন সামনে রেখে বৃহস্পতিবার বিকালে প্রদান করা হয় 'এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২০।'

এবার সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আর 'পুরুষপাঠ' শীর্ষক গল্পগ্রন্থের জন্য নবীন সাহিত্যশ্রেণিতে এ পুরস্কার পেয়েছেন গল্পকার নাহিদা নাহিদ।

Related Topics

টপ নিউজ

হুমায়ূন আহমেদ / জন্মদিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • ৮০ বছরে পা রাখল আইকনিক ‘ভেসপা’, রোমের রাজপথে বর্ণিল উৎসব
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net