Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
হবিগঞ্জে অগ্নিসংযোগ ও ব্যালট পেপার ছিনতাই, আহত অন্তত ৩০ 

বাংলাদেশ

11 November, 2021, 09:05 pm
Last modified: 11 November, 2021, 09:06 pm

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না
  • বগুড়ায় বালিয়াদীঘি ইউপিতে নির্বাচনী সহিংসতায় নিহত ৪
  • বগুড়ায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা
  • চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, হামলা-ভাঙচুর কয়েকটি ইউপিতে

হবিগঞ্জে অগ্নিসংযোগ ও ব্যালট পেপার ছিনতাই, আহত অন্তত ৩০ 

যে কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
11 November, 2021, 09:05 pm
Last modified: 11 November, 2021, 09:06 pm

হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জুলসুখা ইউনিয়নে ভোট গণনার সময় আজ ব্যালট পেপার ছিনতাই ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। 

যে কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে জুলসুখা ইউনিয়নের আটপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করে ও আগুন ধরিয়ে দেয়। এসময় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই দলের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। 

ভোট কেন্দ্রের পাশাপাশি আশেপাশের কয়েকটি বাড়ি-ঘরেও ভাংচুর চালানো হয়। 

জানা যায়, ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েও সংঘর্ষ থামাতে পারেননি। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

জেলা নির্বাচন অফিসার মোঃ সাদেকুল ইসলাম জানান, এই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।

ওসি মোঃ নূরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। পরবর্তীতে আরও কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। যা গণনা করা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

দুই প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের এডভোকেট রোকসানা আক্তার শিখা (নৌকা মার্কা) এবং একই দলের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমদ খেলু (আনারস মার্কা) এ ঘটনায় একে অপরকে দোষারোপ করেছেন।
 
Related Topics

টপ নিউজ

নির্বাচনী সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না
  • বগুড়ায় বালিয়াদীঘি ইউপিতে নির্বাচনী সহিংসতায় নিহত ৪
  • বগুড়ায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা
  • চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, হামলা-ভাঙচুর কয়েকটি ইউপিতে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net